Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ইন্ডিগোর সাম্প্রতিক বিভ্রাটে বিমান পরিষেবা কার্যত (Indigo Issue) বিপর্যস্ত হওয়ার পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। যাত্রীদের ভোগান্তি বৃহস্পতিবারও কমেনি। যদিও উড়ান বাতিলের সংখ্যা আগের তুলনায় কিছুটা কম, তবুও বহু যাত্রীকে এখনও শেষ মুহূর্তে পরিকল্পনা বদলাতে বাধ্য হতে হচ্ছে। বৃহস্পতিবার সকালেই বাতিল হয়েছে প্রায় ৬০টি উড়ান।
বেঙ্গালুরু বিমানবন্দরের চিত্র আরও উদ্বেগজনক (Indigo Issue)
বেঙ্গালুরু বিমানবন্দরের চিত্র আরও (Indigo Issue) উদ্বেগজনক। পিটিআই সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত সেখানে আগত ও গমনকারী মোট ৬০টি উড়ান বাতিল করা হয়েছে। আগের দিন দিল্লি, মুম্বই এবং বেঙ্গালুরু মিলিয়ে বাতিল হয়েছিল প্রায় ২২০টিরও বেশি উড়ান। শুধু দিল্লি থেকে বাতিল হয়েছিল ১৩৭টির মতো উড়ান। সেই তুলনায় বৃহস্পতিবারের পরিস্থিতি কিছুটা ভাল হলেও যাত্রীরা যাতে নিশ্চিন্ত হন, তার জন্য যথেষ্ট নয়।
‘অপ্রত্যাশিত’ বাতিল ঘটেনি (Indigo Issue)
ইন্ডিগো অবশ্য দাবি করছে, গত তিন দিনে কোনও ‘অপ্রত্যাশিত’ (Indigo Issue) বাতিল ঘটে নি। সংস্থার দাবি, আবহাওয়ার খামখেয়ালি বা প্রযুক্তিগত সমস্যার বাইরে আর কোনও কারণে উড়ান বাতিল হয়নি। তাদের বক্তব্য অনুযায়ী, বৃহস্পতিবার প্রায় তিন লক্ষ যাত্রীকে নিয়ে সংস্থা পরিচালনা করবে প্রায় দুই হাজারেরও বেশি উড়ান। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে-স্বাভাবিক পরিষেবা ফিরিয়ে আনতে সব টিম ধারাবাহিকভাবে কাজ করছে।
পিটার এলবার্সকে হাজিরা
এদিকে আজ, অর্থাৎ বৃহস্পতিবার দুপুরেই সংস্থার সিইও পিটার এলবার্সকে হাজিরা দিতে হবে ডিজিসিএ-র দফতরে। গত কয়েক দিনে কেন এত বিপুল সংখ্যক উড়ান বাতিল হলো, যাত্রীরা কোন পরিস্থিতির সম্মুখীন হলেন-এসব তথ্য জমা দিতে বলা হয়েছে তাঁকে। দেশের নানা বিমানবন্দরে যে বিশৃঙ্খল চিত্র তৈরি হয়েছে, তার কারণ জানতে এবং ভবিষ্যতে এর পুনরাবৃত্তি রোধ করতে ডিজিসিএ সরাসরি সংস্থার শীর্ষ কর্তাকে তলব করেছে।
আরও পড়ুন: Darjeeling Weather: বড়দিনে পাহাড়ে বরফ, এবছর দার্জিলিং জমজমাট!
শুধু এখানেই নয়, আগামী কয়েক দিনে দেশের ১১টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে সরেজমিনে পরিস্থিতি পর্যালোচনা করবেন ডিজিসিএ কর্মকর্তারা। নাগপুর, ভোপাল, জয়পুর, সুরত, কোচি, দেহরাদূনসহ একাধিক বিমানবন্দরে গিয়ে তাঁরা দেখবেন কীভাবে যাত্রীদের ভিড় সামলানো হচ্ছে, কোথায় কোথায় পরিষেবা ব্যাহত হচ্ছে, এবং সমস্যা সমাধানে স্থানীয় কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিচ্ছে।


