Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের(Donald Trump) শারীরিক সুস্থতা নিয়ে জোর জল্পনা। বেশ কিছু দিন যাবত ডোনাল্ড ট্রাম্পের ডান হাতে কতগুলো ব্যান্ডেজ দেখতে পাওয়া যাচ্ছে। আশি বছরে পা দিতে চলা মার্কিন প্রেসিডেন্টের সুস্থতা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিটকে এ নিয়ে প্রশ্ন করে সংবাদমাধ্যম (America)। ট্রাম্পের হাতের ব্যান্ডেজ নিয়ে ব্যাখ্যা দেন তিনি।
কী বলছে হোয়াইট হাউস? (America)
ক্যারোলিন জানিয়েছেন, বিভিন্ন কাজে ট্রাম্পকে টানা করমর্দন করে যেতে হয়। তা ছাড়া প্রবীণ প্রেসিডেন্টকে অ্যাসপিরিন জাতীয় একটি ওষুধ খেতে হয় বলেও জানান তিনি। সেই কারণেই ট্রাম্পের ডান হাতে একটি কালশিটে দাগ দেখা যেতে পারে বলেও জানিয়েছেন তিনি। তবে এই সব দাগ ঢাকতেই ওই ব্যান্ডেজ কিনা তা খোলসা করে বলেননি ক্যারোলিন।
আরও পড়ুন: CEO SIR: রাজ্যে SIR এর প্রথম পর্যায়ের কাজ শেষ, বাদ পড়তে পারে ৫৮ লক্ষ নাম
ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে বারবার গুঞ্জন (America)
এর আগেও একাধিক বার ট্রাম্পের স্বাস্থ্য এবং সুস্থতা নিয়ে প্রশ্ন উঠেছিল। বুধবার সাংবাদিকদের সঙ্গে আমেরিকায় সুদের হার নিয়ে কথা বলার সময় বেশ কয়েকবার খেই হারিয়ে ফেলেন ট্রাম্প। এরপরেই তাঁর সুস্থতা নিয়ে গুঞ্জন ওঠে। জল্পনা ঘনিয়ে ওঠে মার্কিন প্রেসিডেন্টের ডান হাতে থাকা চার কোণা কয়েকটি ব্যান্ডেজ নিয়ে। ট্রাম্পের নিজের অবশ্য প্রতিবারই দাবি, তিনি সুস্থ। তিনি পূর্বসূরি জো বাইডেনের প্রসঙ্গ টেনে একথাও জানিয়েছেন যে, তিনি তুলনায় অনেক ভাল আছেন। শেষের দিকে বাইডেন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করতে পারছিলেন না বলেও দাবি করেন ট্রাম্প।



