Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ছটপুজোকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সামাজিক মহলে নতুন করে শুরু হয়েছে বিতর্ক (Santu Pan)। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি একাধিক রেলস্টেশন, রাস্তা ও গঙ্গার ঘাটে ছটপুজো উপলক্ষে বিশেষ সাজসজ্জা এবং ছটের গান বাজানোকে কেন্দ্র করে সমাজমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। একাংশের অভিযোগ, বাংলার নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ক্রমশ আড়ালে চলে যাচ্ছে। সেই সমালোচনার জবাব দিতে গিয়ে এবার কার্যত বিস্ফোরক মন্তব্য করলেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান।

‘আপত্তি থাকলে বাংলাদেশে চলে যান’, কী বললেন সন্তু? (Santu Pan)
শনিবার সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে ছটপুজো নিয়ে আপত্তি জানানো ব্যক্তিদের উদ্দেশে কড়া বার্তা দেন বিধায়ক। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, “ছট পুজো নিয়ে যাদের আপত্তি তাদের বলব বাংলাদেশে চলে যান।” তাঁর এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা শুরু হয়েছে। ছটপুজোর মতো একটি ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবকে কেন্দ্র করে কেন বাঙালি-অবাঙালি বিভাজনের চেষ্টা হচ্ছে, সেই প্রশ্নও তুলেছেন তিনি(Santu Pan)।
দুর্গা ও কালী প্রতিমা বিতর্ক টেনে পাল্টা প্রশ্ন (Santu Pan)
ভিডিওতে সন্তু পান প্রশ্ন তোলেন, যখন এই রাজ্যে দুর্গার মূর্তি ভাঙার ঘটনা ঘটেছিল কিংবা মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল বলে বিতর্ক তৈরি হয়েছিল, তখন সমালোচকেরা কোথায় ছিলেন? তাঁর বক্তব্য, নির্দিষ্ট কিছু ঘটনাকে কেন্দ্র করে সনাতনী হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হলেও তখন অনেকেই প্রতিবাদ করেননি। অথচ ছটপুজোর আয়োজন নিয়ে এখন প্রশ্ন তোলা হচ্ছে। এই দ্বিচারিতার অভিযোগ তুলেই সমালোচকদের নিশানা করেছেন তিনি।
বাঙালি-অবাঙালি বিভাজনের অভিযোগ (Santu Pan)
বিধায়কের অভিযোগ, সমাজমাধ্যমে একাংশের মানুষ বাঙালি ও অবাঙালিদের মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা করছেন। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বিভাজনের রাজনীতি করা হচ্ছে বলেও দাবি তাঁর। এই ধরনের মানুষদের ‘সমাজের কীট’ বলে আক্রমণ করেন সন্তু। তাঁর কথায়, সনাতনী বাঙালি হিন্দুরা এই বিভাজনমূলক মানসিকতার বিরুদ্ধে লড়াই করেছেন। এমনকী ৪ মে-র নির্বাচনী ফলাফলের প্রসঙ্গ টেনেও সমালোচকদের কটাক্ষ করেন তিনি।
‘এর হিসাব অন্যভাবে হবে’, আরও কড়া হুঁশিয়ারি (Santu Pan)
ছটপুজো নিয়ে আপত্তি জানানোর পরিণতি ভুগতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক। সন্তু পানের বক্তব্য, “এর হিসাব অন্যভাবে হবে।” একইসঙ্গে তিনি মনে করিয়ে দেন, দেশের নাগরিক হিসেবে সকলেই ভারতবাসী এবং সনাতনী হিন্দুরা ঐক্যবদ্ধ রয়েছেন। তাঁর দাবি, পশ্চিমবঙ্গের মানুষ একসঙ্গে থাকার চেষ্টা করছেন। সেখানে ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বিভাজন তৈরি করার কোনও প্রয়োজন নেই।
আরও পড়ুন: Anna Hazare Controversy: বিজেপি-আরএসএসের মদতে আন্দোলন? সোনিয়ার দাবিকে ‘ভুয়ো’ বললেন আন্না হাজারে
ফিরহাদ হাকিম থেকে ‘রংধনু’
নিজের বক্তব্যে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের একটি বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গও তুলে ধরেন সন্তু পান। তাঁর প্রশ্ন, সনাতনী হিন্দুদের নিয়ে ফিরহাদ হাকিম যখন মন্তব্য করেছিলেন, তখন সমালোচকেরা কোথায় ছিলেন? পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘রামধনু’ শব্দের পরিবর্তে ‘রংধনু’ ব্যবহারের প্রসঙ্গ টেনেও কটাক্ষ করেন তিনি। সব মিলিয়ে ছটপুজোকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্ক এখন ধর্মীয় উৎসব, বাঙালি সংস্কৃতি, পরিচয় এবং রাজনৈতিক অবস্থানের সংঘাতে নতুন মাত্রা পেয়েছে। তবে সন্তু পানের ‘বাংলাদেশে চলে যান’ মন্তব্য ঘিরে বিতর্ক আরও কতটা ছড়ায়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।



