Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লিতে এবার তন্দুরি রান্নার (Tandoori Ban Delhi) উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্থানীয় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কয়লার তন্দুরে রান্না করা কাবাব, টিক্কা, চিকেন বা তন্দুরি রুটি এখন গ্যাসের বা বৈদ্যুতিক উনুনে তৈরি করতে হবে। ফলে দিল্লির বিখ্যাত তন্দুরি খাবারের খাঁটি স্বাদ ও গন্ধ থেকে খাদ্যপ্রেমীরা বঞ্চিত হতে চলেছেন।
প্রথম খাবারের ওপর নির্দেশ জারি (Tandoori Ban Delhi)
দিল্লি সরকার জানিয়েছে, শীতে শহরের দূষণের মাত্রা প্রায় (Tandoori Ban Delhi) সর্বদা সীমার বাইরে চলে যায়। প্রতি বছর দূষণ নিয়ন্ত্রণে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়। এবারই প্রথম খাবারের ওপর এই ধরনের নির্দেশ জারি হল। দিল্লির পলিউশন কন্ট্রোল কমিটি (DPCC) জানিয়েছে, সমস্ত হোটেল, রেস্তরাঁ, ধাবা, ক্লাউড কিচেন এবং রাস্তার ধারের খাবার বিক্রেতারা অবিলম্বে কয়লার তন্দুরের পরিবর্তে গ্যাস বা বৈদ্যুতিক উনুন ব্যবহার করবেন। এই নির্দেশনা ‘এয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন’ আইনের অধীনে জারি করা হয়েছে।

দিল্লির তন্দুরি খাবারের খ্যাতি অনন্য (Tandoori Ban Delhi)
দিল্লির তন্দুরি খাবারের খ্যাতি (Tandoori Ban Delhi) অনন্য। নয়াদিল্লির লাজপত নগর, করোলবাগ এবং সুভাষ নগরের তন্দুরি খাবারের জন্য দেশজুড়ে পরিচিত। পুরোনো দিল্লির জামা মসজিদ সংলগ্ন এলাকায় বিকেলের পরই কাঠ কয়লার উনুনে তন্দুরি খাবারের সুবাস ছড়িয়ে পড়ে। চাঁদনি চক অঞ্চলেও বহু যুগ ধরে চলা খাঁটি মোগলাই এবং তন্দুরি খাবারের দোকান রয়েছে। পর্যটক এবং খাদ্যপ্রেমীরা মূলত এই এলাকায় আসেন খাঁটি স্বাদ উপভোগ করতে।
বাতাসে দূষণ বৃদ্ধি
পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, কয়লার তন্দুরের ধোঁয়া সাধারণ উনুনের তুলনায় অনেক বেশি এবং ভিড়বহুল এলাকায় দীর্ঘক্ষণ জ্বলতে থাকলে বাতাসে দূষণ বৃদ্ধি পায়। শীতকালে বাতাসের আর্দ্রতা কম থাকায়, একই এলাকায় একাধিক তন্দুরি উনুন জ্বলে থাকলে তা এয়ার কুয়ালিটি ইনডেক্সে (AQI) প্রভাব ফেলতে পারে। তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: Vinesh Phogat: অবসর ভেঙে ম্যাটে ফিরছেন ভিনেশ!
অন্য শহরগুলোতে কি এমন নিষেধাজ্ঞা আসতে পারে?
এবার প্রশ্ন উঠছে, অন্য শহরগুলোতে কি এমন নিষেধাজ্ঞা আসতে পারে? মুম্বই, কলকাতা, বেঙ্গালুরু, লখনউ–সহ বড় মেট্রো শহরগুলিতেও তন্দুরি খাবারের প্রচলন রয়েছে। শীতে বা অন্য সময়ে যদি বাতাসে দূষণের মাত্রা বেড়ে যায়, তবে দিল্লির মতো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা আছে।


