Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিরাট কোহলি বিজয় হাজারে ট্রফিতে খেলার কথা জানিয়েছিলেন আর তারপরেই দিল্লির প্রাথমিক দলে তাঁকে রাখা হয়েছে। দলে রয়েছেন ঋষভ পন্থও (Virat Kohli)।
দিল্লির দলে বিরাট কোহলি (Virat Kohli)
বোর্ডের নির্দেশ ছিল ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে প্রত্যেক ক্রিকেটারকে যদিও বোর্ডের এক করতে জানিয়েছিলেন যে বিরাট-রোহিতকে ঘরোয়া ক্রিকেটে খেলার জন্য বোর্ডের তরফে কোনও জোর করা হয়নি। রোহিত আগেই জানিয়েছিলেন তাঁর সিদ্ধান্ত। বিরাট কোহলি পরে জানিয়েছিলেন যে তিঁনি দিল্লির হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলবেন। অন্তত দুটি ম্যাচে নামতে দেখা যাবে বিরাট কোহলিকে। তাঁর থেকে সবুজ সংকেত পেয়ে বিজয় হাজারের জন্য দিল্লির প্রাথমিক দলে রাখা হয়েছে বিরাটকে। দলে রয়েছেন ঋষভ পন্থও (Virat Kohli)।
বৃহস্পতিবার দিল্লি ক্রিকেট সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে দলে কোহলি ও পন্থকে রাখা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘আসন্ন বিজয় হজারে ট্রফির জন্য প্রাথমিক দল বেছে নিয়েছেন নির্বাচকেরা। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে যাঁরা খেলেছেন তাঁদেরও প্রাথমিক দলে রাখা হয়েছে। বিজয় হজারে ট্রফির আগে দলের সঙ্গে যোগ দেবেন কোহলি ও পন্থ।’ বাকি করা দলে রয়েছেন সেই বিষয়ে এখনও কিছু জানায়নি তারা। তবে খুব তাড়াতাড়ি দল ঘোষণা করা হবে বলে জানিয়েছে দিল্লি বোর্ড।

দিল্লি ২৪ ডিসেম্বর অন্ধ্র প্রদেশের হয়ে প্রথমমাচ খেলবে। তারপরের ম্যাচ রয়েছে গুজরাটের সঙ্গে। এই দুই ম্যাচে খেলতে পারেন বিরাট কোহলি। পুরো প্রতিযোগিতায় তাঁর খেলার সম্ভাবনা নেই। কোহলি দিল্লি ক্রিকেট সংস্থাকে এমনটাই জানিয়েছেন বলে খবর। অন্যদিকে পন্থ দক্ষিণআফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ পাননি। হয়ত সেই কারণেই তাঁকেও দেখা যাবে এই টুর্নামেন্টে।
আরও পড়ুন: Vidyut Jammwal: হলিউড ছবি ‘স্ট্রিট ফাইটার’-এ বিদ্যুতের লুক প্রকাশ্যে
শেষবার বিরাট কোহলিকে ২০১০ সালে বিজয় হাজারে ট্রফিতে দেখা গিয়েছিল। তারপর বিরাটকে এই ঘরোয়া এক দিনের ক্রিকেট প্রতিযোগিতায় দেখা যায়নি। বিরাট আপাতত টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। একটি ফরম্যাটে খেলেন কোহলি। ২০২৭ সালের বিশ্বকাপই এখন যে তাঁর পাখির চোখ সেটা স্পষ্ট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁকে দেখা গিয়েছে স্বপ্নের ফর্মে। তিন ম্যাচের সিরিজে তাঁর ঝুলিতে রয়েছে দুটি শতরান ও একটি অর্ধশতরান (Virat Kohli)।


