Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নচিকেতা, হাসপাতাল থেকে ছুটি পেয়ে সমাজ মাধ্যমে লিখলেন বিশেষ বার্তা (Nachiketa Chakraborty)।
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নচিকেতা (Nachiketa Chakraborty)
গত সপ্তাহের শনিবার রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন ‘নীলাঞ্জনা’, ‘বৃদ্ধাশ্রম’ খ্যাত গায়ক নচিকেতা। জানা গিয়েছিল বুকে ব্যথা অনুভব করেন গায়ক। সময় নষ্ট না করে তড়িঘড়ি তাঁকে বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর পরীক্ষায় তাঁর হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়ে (Nachiketa Chakraborty)।
সূত্রের খবর অনুযায়ী নচিকেতার বুকে দুটি স্টেন্ট বসানো হয়েছে। তবে ভক্তদের জন্য স্বস্তির খবর, এখন তিঁনি সম্পূর্ণ সুস্থ। বাড়িতেও ফিরেছেন নচিকেতা। হাসপাতাল থেকে ছুটি পেয়ে সেই খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন গায়ক। যে চিকিৎসকদের অধীনে তাঁর চিকিৎসা চলছিল তাঁদের সঙ্গে ছবি শেয়ার করে নচিকেতা লেখেন, ‘অবশেষে খাঁচা ভেঙে’।
কয়েকদিন আগেই কোচবিহার সফর থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দেখতে গিয়েছিলেন। হাসপাতালে গায়কের সঙ্গে কথা বলেছিলেন তিঁনি। তাঁর সুস্থতার খবরা-খবর নিয়েছিলেন। নচিকেতার স্বাস্থ্য নিয়ে কথা বলেছিলেন চিকিৎসকদের সঙ্গেও।

আরও পড়ুন: SIR BLO App: এনুমারেশনে গোলযোগ সারাতে উদ্যোগ, BLO অ্যাপে নয়া অপশন চালু কমিশনের
বরাবরই মুখ্যমন্ত্রীর আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় গায়ককে। একটি অনুষ্ঠানে একমঞ্চে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে নাচিকেতাকে। সেই সময় স্নেহের বশে বকাঝকা করতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে। তাঁকে শরীরের প্রতি যত্নবান হতেও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কয়েকদিন আগেই যখন নচিকেতা অসুস্থ হয়েছিলেন সেই সময় গায়কের সঙ্গে সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করে অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, ‘সুস্থ হয়ে ওঠো নচিদা।’ সম্প্রতি তাঁর শরীর খারাপের জন্য পরপর শো বাতিল করা হয়। তবে এখন তিঁনি স্থিতিশীল বলেই খবর। খুব তাড়াতাড়ি মঞ্চে ‘আগুনপাখির’ কামব্যাক হোক এটাই ভক্তদের প্রার্থনা (Nachiketa Chakraborty)।


