Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: PSL শুরুর দিন ঘোষণা মহসিন নকভির। ২০২৬ সালের পাকিস্তান সুপার লিগ আয়োজিত হতে চলেছে আইপিএল-এর সঙ্গে একই সময়ে (PSL)।
আইপিএল ও PSL একই সময়ে
মঙ্গলবার অর্থাৎ ১৬ ডিসেম্বর আইপিএল-এর মিনি নিলামের আসর বসতে চলেছে আবু ধাবিতে। ১০টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে লড়াই চলবে ৭৭টি স্লট পূরণের জন্য। বারবারই আইপিএল-কে টেক্কা দিতে চেষ্টা করেছে পাকিস্তান, এবারেও সেই সুযোগ হাতছাড়া করলো না পাকিস্তান। আইপিএল-এর সাথে একই উইন্ডোতেপাকিস্তান সুপার লিগ-এর দিন ঘোষণা। আগামী বছরে ২৬ মার্চ থেকে ৩ মে আয়োজিত হবে এই টুর্নামেন্ট (PSL)। এই পথে কেন হাতল পাকিস্তান ক্রিকেট বোর্ড?
রবিবার নিউ ইয়র্কে PSL রোড-শো নামে একটি অনুষ্ঠানে এই কথা জানান মহসিন নকভি। এই সময়ের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলোর সূচি পরিবর্তন করার কথাও জানিয়েছেন নকভি। মার্চ-এপ্রিলে বাংলাদেশ সফরের কথা ছিল পাকিস্তানের। ওই সফরে ছিল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ এবং ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ। তবে পাকিস্তান সুপার লিগ-এর জন্য সেই সূচিতে পরিবর্তন আসবে।

আরও পড়ুন: Kareena Kapoor: মেসির ‘ডাই-হার্ড ফ্যান’ দুই পুত্রকে নিয়ে মুম্বইয়ে করিনা
সাধারণত ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তান সুপার লিগ-এর আসর বসে তবে ওই সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হবে আগামী বছর। সেই কারণেই পিছিয়ে দেওয়া হয়েছে পাকিস্তান সুপার লিগ, গত বছরেও চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে একই উইন্ডোতে হয়েছিল ভারত ও পাকিস্তানের এই লিগ। তবে আইপিএল-এর সূচি অপরিবর্তিত রয়েছে। মার্চের শেষ সপ্তাহ থেকে মে মাসের শেষ পর্যন্ত চলবে আইপিএল।


