Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে মাঠে নামার আগে আরও শক্তিশালী হলো অজি শিবির (Pat Cummins)।
অজি দলে বড় পরিবর্তন (Pat Cummins)
ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচেই দেখা গিয়েছে অস্ট্রেলিয়া দলের দাপট। তবে তৃতীয় ম্যাচের আগে দলে ফিরেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স। চোটের কারণে প্রথম দুই ম্যাচে তিনি দলে ছিলেন না, তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দিয়েছেন স্টিভ স্মিথ। কামিন্সের সঙ্গে দলে ফিরেছেন অভিজ্ঞ স্পিনার নাথান লিয়নও (Pat Cummins)।
ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে খেলেনি খেলেননি লিয়ন। এই দুই অভিজ্ঞ সিনিয়র ক্রিকেটার প্রথম একাদশে ফেরায় দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার মাইকেল নেসার ও পেসার ব্রেন্ডন ডগেট। উল্লেখ্য নেসার দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন, তারপরেও দল থেকে বাদ পড়াটা দুর্ভাগ্যজনক বলেই মনে করছেন অনেকে।
অন্যদিকে, চোট কাটিয়ে সুস্থ হলেও তৃতীয় টেস্টেও দলে নেই ওপেনার উসমান খোয়াজা। পিঠের চোটের কারণে তিনি দ্বিতীয় টেস্ট মিস করেছিলেন এই অভিজ্ঞ ব্যাটার। তবে তৃতীয় টেস্টে খোয়াজা সুস্থ হলেও টিম ম্যানেজমেন্ট ভরসা রেখেছে দলের ওপেনিং জুটিতে ট্রাভিস হেড ও জেক ওয়েদারাল্ডের উপরই।

দল নির্বাচন প্রসঙ্গে অজি অধিনায়ক প্যাট কামিন্স জানান, খোয়াজা ও বাদ পড়া অন্যান্য ক্রিকেটাররা সিদ্ধান্তটি ইতিবাচকভাবেই নিয়েছেন। খোয়াজার পেশাদার মনোভাবের প্রশংসা করে অজি অধিনায়ক বলেন, ‘উজি একজন প্রকৃত টিম ম্যান। দলের প্রয়োজনে যা দরকার, সেটাই করবে। শুধু উজি নয়, বিউ ওয়েবস্টারও এই তিনটি টেস্টেই খেলতে পারেনি। নেসার সদ্য পাঁচ উইকেট নিয়েও বাদ পড়েছে, আর ‘ডজি’ (ডগেট) প্রথম দুই টেস্টে ভালই খেলেছিল। স্বাভাবিকভাবেই ওরা হতাশ, তবে দলগত পরিবেশে সবাই অসাধারণ ভূমিকা পালন করছে। অ্যাশেজ জিততে হলে শক্তিশালী স্কোয়াড দরকার, আর ওরা সবাই দুর্দান্ত।’
আরও পড়ুন: Bangladesh: বিজয় দিবসে সেনার সাহসিকতাকে শ্রদ্ধা মোদির: ভারতীয় সেনার অবদান নিয়ে চুপ ইউনুস
অস্ট্রেলিয়া একাদশ
জেক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স কেয়ারি, জশ ইংলিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, স্কট বোল্যান্ড
ইংল্যান্ড একাদশ
জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), উইল জ্যাকস, ব্রাইডন কার্স, জফরা আর্চার, জশ টাং (Pat Cummins)।


