Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: একাত্তরের মুক্তিযুদ্ধের বিরুদ্ধেই বাংলাদেশের হালফিলের ছাত্র আন্দোলন? নির্বাচনের আবহে বাংলাদেশের কোণায় কোণায় এখন এই প্রশ্ন। বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা দিবস, বিজয় দিবস(Vijay Diwas) নামে পরিচিত। সমাজমাধ্যমে পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজয় দিবসের শুভেচ্ছা জানান(Bangladesh)।
মোদির পোস্টে বিজয় দিবস স্মরণ (Bangladesh)
এদিন মোদি স্মরণ করেন একাত্তরের যুদ্ধে পাক বাহিনীকে নাস্তানাবুদ করা ভারতীয় জওয়ানদের। যাঁদের বীরত্বে সার্থক হয় মুক্তিবাহিনী ও বাংলাদেশের মানুষের স্বপ্ন। নিজের পোস্টে ‘বাংলাদেশ’ কথাটি একবারও উল্লেখ করেননি মোদি। প্রতিবেশী বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অভিযোগ তারা ভারতের অবদান মনে রাখছে না।
সেনাদের বীরত্বকে শ্রদ্ধা (Bangladesh)
এক্স হ্যান্ডেলে মোদি লিখেছেন, “বিজয় দিবসে আমরা সেই সাহসী সৈন্যদের স্মরণ করছি যাঁদের আত্মত্যাগ ১৯৭১ সালে ভারতকে ঐতিহাসিক জয় এনে দেয়। তাঁদের দৃঢ় সংকল্প এবং নিঃস্বার্থ সেবা আমাদের জাতিকে রক্ষা করেছে এবং ইতিহাসে গর্বের মুহূর্ত স্থাপন করেছে। দিনটি তাঁদের বীরত্বের প্রতি শ্রদ্ধাঞ্জলি, তাঁদের অতুলনীয় চেতনার স্মারক। তাঁদের বীরত্ব প্রজন্মের পর প্রজন্ম ধরে অনুপ্রাণিত করে চলেছে আমাদের।”
বিজয় দিবস স্মরণে রাষ্ট্রপতি (Bangladesh)
বিজয় দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও ভারতীয় সেনার নিষ্ঠা ও দেশপ্রেমের কথা স্মরণ করেন। একাত্তরের পাশাপাশি সাম্প্রতিক পহেলগাঁও হামলার পর সফল ‘সিঁদুর’ অপারেশনেরও উল্লেখ করেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উল্লেখ করেছেন, ১৯৭১ সালের যুদ্ধ ভারতের তিন বাহিনীর অতুলনীয় বীরত্বকে।
আরও পড়ুন: Weather Forecast: পশ্চিমবঙ্গে শীতের ঢেউ হালকা, দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি!
বিজয় দিবসে বিবৃতি দেননি ইউনুস (Bangladesh)
বিজয় দিবসে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেননি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনুস। যথারীতি মুক্তিযুদ্ধে ভারতের অবদান নিয়ে মুখ কুলুপ নোবলেজয়ীর। তবে এদিন সকালে বাংলাদেশের সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। উল্লেখ্য, মুক্তিযুদ্ধ বিরোধী এবং পাকিস্তানের বন্ধু জামাতের পরামর্শে চলছে অন্তর্বর্তী সরকার। যাকে বিজয় দিবসের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলছেন পদ্মাপাড়ের বহু মানুষ।



