Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আগের সূর্য রান পেলেও ব্যর্থ হয়েছেন দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সমর্থকদের এখন একটাই প্রশ্ন কবে ফর্মে ফিরবেন সূর্য?
বিশ্বকাপের আগে রানে ফেরার লক্ষ্যে সূর্য (Suryakumar Yadav)
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আজ ম্যাচ জিতলে সিরিজ থাকবে ভারতের দখলে। প্রথম দুই ম্যাচে রান না পেলেও তৃতীয় ম্যাচে রান আসে শুভমন গিলের ব্যাটে, যা ভারতের কাছে কিছুটা হলেও স্বস্তির। কিন্তু ভারতীয় দলের অধিনায়কের রানে না ফেরা সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে টিম ইন্ডিয়ার জন্য। আগের ম্যাচে রানে ফিরেছেন অভিষেক শর্মাও। ১৮ বলে ৩৫ রান আসে তাঁর ব্যাটে। তবে সবাই এখন তাকিয়ে এই ম্যাচের দিকে (Suryakumar Yadav)।
আগের ম্যাচে ভারতীয় দলের তারকা পেসার বুমরা খেলেননি। এই ম্যাচে খেলবেন কিনা সেই বিষয়েও এখনও স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। অসুস্থতার কারণে দল থেকে বাদ পড়েছেন অক্ষর প্যাটেল তাঁর জায়গায় স্কোয়াডে জায়গা পেয়েছেন শাহবাজ আহমেদ। তবে প্রথম একাদশে তাঁকে দেখার সুযোগ কম বলেই মনে করা হচ্ছে কারণ দল এই গুরুত্বপূর্ণ ম্যাচে ভরসা রাখবে হয়ত বরুণ চক্রবর্তী ও কুলদীপের উপরে। ভারত হারুক বা জিতুক বরুণ প্রতি ম্যাচে উইকেট তুলেছেন। প্রোটিয়া ব্যাটাররা এখনও তাঁকে খেলতে সমস্যায় পড়ছেন। ধরমশালায় প্রথম সুযোগেই ১২ রানে ২ উইকেট নিয়ে চমকে দিয়েছেন কুলদীপ। ফলে তাঁকেও বাইরে রাখা কঠিন।

আরও পড়ুন: RG Kar Case: আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলা থেকে সরে দাঁড়াল সুপ্রিম কোর্ট
ধরমশালার মতো ঠাণ্ডা না হলেও লখনৌয়ে তাপমাত্রা কম আর এর ফলে এখানেই শিশির ফ্যাক্টর কাজ করবে। সেটাও ম্যাচের গুরুত্বপূর্ণ অংশ হবে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। দুই টিমই চাইবে টস জিততে তবে কিছুটা সুবিধা নিয়েই মাঠে নামবে তারা। তবে বিশেষ করে নজরে থাকবে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমারের দিকে। কারণ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাঁর রানে ফেরা দলের জন্য অত্যন্ত প্রয়োজনীয় (Suryakumar Yadav)।


