Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পরপর তিন ম্যাচ জিতে ক্ষিণ আফ্রিকা লিগে শীর্ষে প্রিটোরিয়া। আট ম্যাচে ২০ পয়েন্ট প্রিটোরিয়ার (Sourav Ganguly)।
জয়ের হ্যাটট্রিক সৌরভের দলের (Sourav Ganguly)
প্রথম পাঁচ ম্যাচে একটি মাত্র ম্যাচে জয়, সেখান থেকে পরপর তিন ম্যাচ জিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রিটোরিয়া ক্যাপিটাস এখন শীর্ষে। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ ‘এসএ২০’-তে এমআই কেপ টাউনকে ৫৩ রানে হারিয়েছে প্রিটোরিয়া ক্যাপিটাস। দলের প্রধান কোচ সৌরভ। আট ম্যাচের তাঁর দলের পয়েন্ট ২০। শেষ ম্যাচে বোনাস পেয়েছে দল (Sourav Ganguly)।
শুরুতে কিছুটা প্রেসারে থাকলেও শেরফানে রাদারফোর্ডের মাত্র ২৭ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংসে ভোর করে প্রিটোরিয়া ১৮৫ রান তোলে ৬ উইকেট হারিয়ে। পরপর উইকেট হারিয়ে যখন দল চাপে পড়ে যায় তখন পাল্টা আক্রমণের রাস্তা বেছে নেন এই ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটার। তাঁর ব্যাটিংয়ে ভর করে খেলার মোড় ঘুরে যায়।
রাদারফোর্ডকে যোগ্য সঙ্গে দেন ডেওয়াল্ড ব্রেভিস। এই জুটি মাত্র ৩৪ বলে ৬৯ রান যোগ করেন স্কোরবোর্ডে। বিপক্ষকে তাঁদের খারাপ ফিল্ডিংয়ের মাশুল গুনতে হয়েছে। করবিন বশের পর পর দুই বলে জীবনদান পান দুই ব্যাটার। এরপরই রাবাদাকে দুটি ছয় মারেন ব্রেভিস। দুটি ছয়ই ছিল অবিশ্বাস্য। যার মধ্যে একটা রয়েছে নো-লুক ফ্লিক। অন্যদিকে ট্রেন্ট বোল্টের এক ওভারে রাদারফোর্ডের ব্যাট থেকে আসে ১৬ রান।

এই দিনের ম্যাচে প্রিটোরিয়া বোলিংয়েও নিজেদের শব্দ ধরে রাখে। গিডিয়ন পিটার্স ডাবল-উইকেট মেডেন ওভার করে বিপক্ষ দলের মিডিল অর্ডারে ধস নামিয়ে দেন। একসময় এমআই কেপ টাউনের স্কোর ছিল ৪৬ রানে দুই উইকেট আর সেখান থেকে মাত্র ১১ রানের ব্যবধানে সেটা হয়ে যায় ৫৫ রানে ৬ উইকেট।
আরও পড়ুন: SIR: এবার এসআইআর শুনানিতে ডাক দুই প্রাক্তন সাংসদ টুটু বোস-সৃঞ্জয়কে!
একদিকে যেমন ব্যাট হাতে সফল ব্রেভিস তেমনই নজর করেছেন ফিল্ডিংয়েও। বাউন্ডারি লাইনে দুটি অসাধারণ ক্যাচ নিয়ে এমআই কেপ টাউনকে পুরোপুরি ম্যাচ থেকে ছিটকে দেন। কেপি টাউনের পক্ষে রিজা হেনড্রিকস ৫০ বলে অপরাজিত ৬৮ রান করে এক লড়াই চালালেও শেষ রক্ষা করতে পারেননি তিনি। ১৩২ রানের বেশি তুলতে পারেননি তাঁরা। প্রিটোরিয়ার পরবর্তী দুটি ম্যাচ বিরহস্পতিবার ও শনিবার (Sourav Ganguly)।


