Last Updated on [modified_date_only] by Ananya Dey
কে টিভি বাংলা ডিজিটাল: শীতকাল এলেই ওজন কমানো যেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় (Garlic benefits)। ঠান্ডায় ব্যায়ামের আগ্রহ কমে, খাওয়াদাওয়ায় বাড়তি লোভ তৈরি হয়। তবে এই সময়ে ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে ভরসা রাখতে পারেন একেবারে ঘরোয়া একটি উপাদানের উপর—রসুন।
আমিষ রান্নায় রসুনের ব্যবহার অনস্বীকার্য। কষা মাংস, মাছের কালিয়া কিংবা ঝোল—রসুন ছাড়া স্বাদ যেন অসম্পূর্ণ। কিন্তু শুধু স্বাদ বাড়ানো নয়, স্বাস্থ্যরক্ষায়ও রসুনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখের স্বাস্থ্য ভালো রাখা, রক্তচাপ নিয়ন্ত্রণ, হৃদ্যন্ত্র সুস্থ রাখা—সব ক্ষেত্রেই রসুন কার্যকরী। এর পাশাপাশি ওজন কমাতেও রসুন বিশেষভাবে কার্যকর।
রসুনের গুণাবলী (Garlic benefits)
রসুনে রয়েছে ভিটামিন বি, ভিটামিন সি, ফাইবার, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম ও নানা উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট (Garlic benefits)। এই সব উপাদান একসঙ্গে শরীরের মেটাবলিজম সক্রিয় করে এবং জমে থাকা মেদ ঝরাতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ও সঠিকভাবে রসুন খেলে শীতকালেও ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
কেন ওজন কমাতে রসুন খাবেন? (Garlic benefits)
১) হজমশক্তি উন্নত করে (Garlic benefits)
ওজন বেড়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ হল হজমের সমস্যা। খাবার ঠিকমতো হজম না হলে তা শরীরে ফ্যাট হিসেবে জমে যায়। রসুনে থাকা ফাইবার ও প্রাকৃতিক এনজাইম হজমের গোলমাল কমায়। হজমশক্তি উন্নত হলে শরীর প্রয়োজনীয় পুষ্টি শোষণ করতে পারে এবং অপ্রয়োজনীয় মেদ জমে ওঠার আশঙ্কা কমে।
২) পেট ভরা রাখে
খালি পেটে রসুন খেলে অনেকক্ষণ পেট ভর্তি আছে বলে মনে হয়। এর ফলে ঘন ঘন খিদে পায় না এবং অকারণে টুকটাক খাওয়ার প্রবণতাও কমে যায়। পেট ভরা থাকলে অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলা সহজ হয়, যা ওজন কমাতে সহায়ক।
৩) জমে থাকা মেদ ঝরাতে সাহায্য করে
রসুনে থাকা বিভিন্ন সালফারযুক্ত যৌগ শরীরের ফ্যাট সেল ভাঙতে সাহায্য করে। শুধু রান্নায় ব্যবহার নয়, সপ্তাহে ২–৩ দিন খালি পেটে কাঁচা রসুন খেলে শরীরে জমে থাকা অতিরিক্ত মেদ ধীরে ধীরে ঝরতে শুরু করে।
আরও পড়ুন : Winter Weight Gain : শীতকালে কেন দ্রুত ওজন বাড়ে? জানুন এর পেছনের বৈজ্ঞানিক কারণ
৪) শরীর ডিটক্স করে
শরীরে টক্সিন জমে গেলে মেটাবলিজম ধীর হয়ে যায়, যার ফলেই ওজন বাড়ে। রসুন প্রাকৃতিক ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে। এটি শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করে দেয়, রক্ত পরিশুদ্ধ করে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
আরও পড়ুন : Microgreen: চিরসবুজ থাকতে রোজকার ডায়েটে রাখুন মাইক্রোগ্রিন!
৫) ফ্যাট জমতে বাধা দেয়
অনেকে সকালে লেবু জল পান করেন ওজন কমানোর জন্য। এই লেবু জলে সামান্য রসুন কুচি মিশিয়ে নিলে উপকার আরও বাড়ে। রসুন শরীরে নতুন করে ফ্যাট জমতে দেয় না, আর আগে জমে থাকা ফ্যাটও গলাতে সাহায্য করে।


