Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: বাম আমলে ২০১০ সালে খুন হন হুগলির জাঙ্গিপাড়ার তৃণমূল কর্মী(TMC Worker Murder) রবীন ঘোষ। সিআইডি তদন্তে অসন্তোষ প্রকাশ করে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল নিহত তৃণমূল নেতার পরিবার। পরিবারের আবেদন সাড়া দিয়ে বৃহস্পতিবার হুগলির তৃণমূল নেতা খুনে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
তৃণমূল কর্মী খুনে নতুন মোড়(TMC Worker Murder)
২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি হুগলির জাঙ্গিপাড়ার প্রসাদপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের সময় সিপিএম ও তৃণমূল সমর্থকদের মধ্যে বচসা হয়। অভিযোগ, সেই সময় নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালান জাঙ্গিপাড়া থানার তৎকালীন ওসি তাপসব্রতী চক্রবর্তী। তাতেই মৃত্যু হয় তৃণমূল কর্মীর।
১৪ বছর পর সিবিআই তদন্তের নির্দেশ(TMC Worker Murder)
দীর্ঘ দিন ধরে এই ঘটনার তদন্ত করছিল সিআইডি। কিন্তু নিহত তৃণমূল কর্মীর পরিবারের অভিযোগ, সিআইডি তদন্তে এতদিনে কোনও অগ্ৰগতি হয়নি। তাই তারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের আবেদন জানায়। বৃহস্পতিবার সেই মামলাতেই পরিবারের আবেদন মঞ্জুর করে সিআইডি থেকে তদন্তভার সরিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আদালতের এই নির্দেশে নিহতের পরিবার নতুন করে ন্যায়বিচারের আশায় বুক বাঁধছে।
আরও পড়ুন: Mamata Banerjee: নিউটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী!


