Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলায় যখন নির্বাচনের আবহ তুঙ্গে (HS Result 2026), ঠিক সেই সময়েই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বুধবার জানানো হয়েছে, আগামী ১৪ মে প্রকাশিত হবে এবারের ফলাফল। ফলে পরীক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে।
কখন ও কীভাবে জানা যাবে ফল (HS Result 2026)
সংসদের তরফে জানানো হয়েছে, ১৪ মে (HS Result 2026) সকাল সাড়ে ১০টায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। এর ঠিক আধ ঘণ্টা পর, অর্থাৎ সকাল ১১টা থেকে পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের ফলাফল দেখতে পারবেন। নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর ও অন্যান্য তথ্য দিয়ে সহজেই জানা যাবে ফল।
আরও পড়ুন: Wine Shop Closed Order: ভোটের আগে মদের দোকানে তালা, তবে চারদিন আগে কেন?
পরীক্ষার্থীদের মধ্যে বাড়ছে উত্তেজনা
ফল প্রকাশের দিন ঘোষণার পর থেকেই পরীক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও কৌতূহল বাড়ছে। অনেকেই ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে ইতিমধ্যেই ভাবতে শুরু করেছেন। ভোটের আবহের মধ্যেও শিক্ষাজগতের এই গুরুত্বপূর্ণ ঘোষণায় স্বাভাবিকভাবেই আলাদা গুরুত্ব তৈরি হয়েছে।


