Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: চা বাগান এলাকা থেকে পাচার হয়ে যাওয়া নাবালিকা উদ্ধার হল রাজস্থান থেকে (Malbazar)। পাঁচ মাস পর রাজস্থান থেকে উদ্ধার নাবালিকা, মানব পাচার চক্রের জাল ভাঙল মালবাজার থানার পুলিশ

উদ্ধার হয়ে বাড়ি ফিরল (Malbazar)
দীর্ঘ পাঁচ মাস পর রাজস্থান থেকে উদ্ধার হয়ে বাড়ি ফিরল মালবাজার থানার অধীনে কুমলাই এলাকার এক নাবালিকা। তদন্তকারী দলের তৎপরতায় তাকে নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। মেয়েকে ফিরে পেয়ে আবেগে ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে (Malbazar)
পারিবারিক আর্থিক অনটনের সুযোগ নিয়ে কাজের প্রলোভন দেখিয়ে ওই নাবালিকাকে প্রথমে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েক মাস থাকার পর তাকে রাজস্থানে পাঠিয়ে দেওয়া হয়। মার্চ মাসে বাড়ি ছাড়ার পর এপ্রিল ও মে মাস পর্যন্ত পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল। কিন্তু মে মাসের শেষ দিক থেকে হঠাৎই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
থানায় অভিযোগ (Malbazar)
দীর্ঘদিন কোনও খোঁজ না পেয়ে গত ২ জুলাই নাবালিকার পরিবার মালবাজার থানায় অভিযোগ দায়ের করে। তদন্তে ফোনের কল রেকর্ড ও অন্যান্য সূত্রের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নাবালিকাটি রাজস্থানে রয়েছে। সেখানে থাকা এক পরিচিত ব্যক্তির সহযোগিতায় তার সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়। এরপর পরিকল্পিত অভিযানে তাকে উদ্ধার করে শুক্রবার রাতে নিরাপদে মালবাজার থানায় নিয়ে আসে পুলিশ।

আরও পড়ুন: Joka Metro: জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পে ঐতিহাসিক মাইলফলক
তদন্তে উঠে এসেছে
এই ঘটনায় লাটাগুড়ির গাড়িবিল বস্তির বাসিন্দা দীপিকা ওরাওয়ের নাম। তাকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি যোগেশচন্দ্র চা-বাগান এলাকার বাসিন্দা সাজিন শেখেরও নাম উঠে এসেছে। তিনি বর্তমানে পলাতক। এই মানব পাচার চক্রের সঙ্গে আরও কারা জড়িত এবং এর পেছনে বড় কোনও আন্তঃরাজ্য বা আন্তর্জাতিক চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে মালবাজার থানার পুলিশ।



