Last Updated on [modified_date_only] by Ananya Dey
কে টিভি বাংলা ডিজিটাল : এসআইআর আবহে রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শনিবার নদীয়ার রানাঘাটে সভা করবেন তিনি। পাশাপাশি উদ্বোধন করবেন বেশ কিছু সরকারি প্রকল্পের। এই সভা থেকে মতুয়াদের উদ্দেশ্যে কী বার্তা দেন প্রধানমন্ত্রী (Narendra Modi) সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
প্রধানমন্ত্রীর সফরসূচি (Narendra Modi)
রাজ্যে ইতিমধ্যে প্রথম দফার এসআইআরের কাজ শেষ হয়েছে। প্রকাশিত হয়েছে খসড়া তালিকা। এই আবহে ফের রাজ্য সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মতুয়া অধ্যুষিত রানাঘাটে সরকারি প্রকল্পের উদ্ধোধনের পাশাপাশি জনসভা করবেন তিনি। এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীর যে সূচী পাওয়া গেছে তা অনুসারে, এই শনিবার ২০ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় কলকাতা বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী, সেখান থেকে হেলিকপ্টারে ১১.০৫ মিনিট নাগাদ নদীয়ার রানাঘাটে পৌঁছাবেন। বেলা ১১.১৫মিনিট নাগাদ সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এরপর সড়ক পথে বেলা বারোটা নাগাদ পৌঁছাবেন জনসভার স্থলে। সভা শেষ করে রানাঘাট হেলিপ্যাড থেকে কলকাতা বিমান বন্দরে আসবেন। তারপর উড়ে যাবেন আসামে।
আরও পড়ুন : Mamata Banerjee: মনরেগা প্রকল্পের ‘নাম বদল’, সরব মুখ্যমন্ত্রী
সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীর সভা নিয়ে বার্তা শমীকের (Narendra Modi)
এই বছর এর আগেও তিনবার রাজ্য সফরে এসেছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। প্রথমে আলিপুরদুয়ার.তারপর দূর্গাপুর ও শেষবার দমদমে সভা করেছেন তিনি। রাজ্য বিজেপি নেতৃত্বের সফরে মোদীর এই সভাকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রস্তুতি চূড়ান্ত। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সহ রাজ্যের বিভিন্ন নেতারা পরিদর্শন করেছেন সভাস্থল। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীর সভা নিয়ে রাজ্য সভাপতির বার্তা পোস্ট করা হয়েছে।
নজরে মতুয়া ভোট
রাজনৈতিক মহলের কাছে প্রধানমন্ত্রীর এই সভা বিশেষ গুরুত্বপূর্ন। তার কারণ ২০১৯ থেকে মতুয়া ভোটের একটা বড় অংশ বিজেপির পাশে থেকেছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও বঁনগা ও রানাঘাটের মতো মতুয়া অধ্যুষিত কেন্দ্রে জয়লাভ করেছে বিজেপি। রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার যে ভোটে জয়লাভ করেছেন তা বিজেপির জয়ী প্রার্থীদের মধ্যে সবথেকে বেশি। এই পরিস্থিতিতে এসআইআর আবহে নাগরিকত্ব নিয়ে মতুয়াদের মধ্যে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে বলে পদ্ম শিবিরের একাংশ মনে করছেন। ছাব্বিশের নির্বাচনের আগে তাঁদের সেই ভ্রান্তি কাটাতে না পারলে মতুয়া ভোট ফ্যাক্টর বিজেপির জন্য অনিশ্চিত হয়ে যেতে পারে। ফলে শনিবারের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মতুয়া সমাজকে এমন বার্তা দিক যাতে তারা নাগরিকত্ব নিয়ে নিশ্চিত হতে পারেন, এমনটাই আশা বঙ্গ বিজেপি নেতৃত্বের।


