Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ম্যাকগ্রাকে ছাপিয়ে গেলেন নাথান লায়ন। তৃতীয় ম্যাচে দলে ফিরেই নিজের দক্ষতার পরিচয় দিলেন নাথান লায়ন (Nathan Lyon)।
ম্যাকগ্রাকে ছাপিয়ে গেলেন লায়ন (Nathan Lyon)
অ্যাশেজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচে দাপটের সাথে জয় ছিনিয়ে নিয়েছিল অজি শিবির। অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনেও চালকে আসনে অস্ট্রেলিয়া। চোট সরিয়ে দলে এসেই কামিন্স তিন উইকেট নিয়ে নজর করেছেন। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে দলে জায়গা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন দলের অভিজ্ঞ বোলার নাথান লায়ন। আর তৃতীয় ম্যাচে ফিরেই প্রমাণ করলেন নিজের দক্ষতা। ভাঙলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার ম্যাকগ্রার রেকর্ড (Nathan Lyon)।
সর্বকালের সেরা পেসারদের মধ্যে অন্যতম ম্যাকগ্রা। আর তাঁর রেকর্ড ভাঙার পরেই তাঁকে দেখা যায় চেয়ার তুলে তা ভাঙতে গেলেন। সেই মুহূর্ত ধরা পড়ে ক্যামেরায় আর সেই ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি। যদিও পুরোটাই ছিল মজার ছলে, সেই মুহূর্তে ম্যাকগ্রার মুখে ছিল চওড়া হাসি (Nathan Lyon)।

অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনের সকালেই নাথান লায়ন ইংল্যান্ড ব্যাটিংয়ে ধাক্কা হানেন। ওলি পোপ ও বেন ডাকেটকে দ্রুত ড্রেসিং রুমে ফিরিয়ে ইংল্যান্ড দলকে ঠেলে দেন ব্যাকফুটে। অজি শিবিরের এই অভিজ্ঞ বোলার চাপে ফেলে দেন ইংল্যান্ড দলকে।
দুই উইকেট তুলে নেওয়ার পর ম্যাকগ্রাকে পিছনে ফেলে দেন তিনি। টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারী এখন শেন ওয়ার্ন। তাঁর উইকেট সংখ্যা ৭০৮। লায়নের উইকেটের সংখ্যা ৫৬৪ (Nathan Lyon)।
আরও পড়ুন: Narendra Modi : SIR আবহে মোদীর রাজ্য সফর, মতুয়া গড়ে কি বার্তা প্রধানমন্ত্রীর ?
অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনের সকালেই লিয়ঁ ইংল্যান্ডের ব্যাটিংয়ে ধাক্কা দেন। ওলি পোপ ও বেন ডাকেটকে দ্রুত ফেরান তিনি। ইংল্যান্ডকে প্রবল চাপে ফেলে দেন বর্ষীয়ান এই অফ স্পিনার। ৫৬৩টি উইকেট নিয়ে গ্লেন ম্যাকগ্রা নেমে গেলেন তিন নম্বরে।
পোপকে ফিরিয়ে লায়ন স্বদেশীয় প্রাক্তন তারকা পেসার ম্যাকগ্রাকে স্পর্শ করেন। পরের বলেই বেন ডাকেটকে বোল্ড করে ম্যাকগ্রাকে ছাপিয়ে যান লিয়ঁ। তাঁর সামনে এখন কেবল শেন ওয়ার্ন। লায়ন তাঁকে ছাপিয়ে গিয়েছেন, এই দৃশ্য দেখার পরে মজার ছলে ম্যাকগ্রা চেয়ার তুলে তা ভাঙতে যান। খেলোয়াড়জীবনে দারুণ প্রতিদ্বন্দ্বী ছিলেন ম্যাকগ্রা। লারা ও শচীনের সঙ্গে তাঁর দ্বৈরথ ছিল দেখার মতো। সেই ঝলক যেন আজ আরও একবার মনে পড়ে গেল ক্রিকেটপ্রেমীদের (Nathan Lyon)।


