Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দলের অনুশীলনের সময় সামিকে পাওয়া গেল বিধ্বংসী বেজাজে। ইয়র্কারে উড়িয়ে দিলেন উইকেট (Mohammad Shami)।
সামির প্রশংসায় এলএসজি কোচ (Mohammad Shami)
ভারতের জাতীয় দলে তিনি ব্রাত্য। রঞ্জি থেকে বিজয় হাজারে, দুরন্ত ছন্দে ছিলেন বাংলার এই পেসার। দাপটের সঙ্গে বল করেছেন সব ফরম্যাটেই। তারপরেও কোনও এক অজানা কারণে তারকা পেসার সামির জন্য জাতীয় দলের দরজা বন্ধ রয়েছে। কিন্তু হাল ছাড়ার যে পাত্র তিনি নন সেটা আগেই বুঝিয়ে দিয়েছেন। নিজেকে ক্রমাগত প্রমাণ করতে উজাড় করে দিচ্ছেন তিনি। আসন্ন আইপিএল এখন তাঁর পাখির চোখ (Mohammad Shami)।

আইপিএল-এ মাঠে নামার আগে সব দল নিজেদের সেরা অস্ত্রে শান দিয়ে নিচ্ছে। এ যেন সামির কাছে এক অন্য চ্যালেঞ্জ। এই মেগা টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই নেটে প্রতিটি স্পেলে আগুন ঝরাচ্ছেন রীতিমতো। তাঁর নিখুঁত ইয়র্কারে ছিটকে দিচ্ছেন স্ট্যাম্প। যা দেখে তাঁর প্রশংসায় পঞ্চমুখ লখনৌ সুপার জায়ান্টসের কোচ জাস্টিন ল্যাঙ্গার।
আরও পড়ুন: SSC EC: ভোটের কাজে কর্মী টেনেছে কমিশন. সুপ্রিম নির্দেশ ভঙ্গের আশঙ্কায় কলকাতা হাইকোর্টে SSC
৩৫ বছর বয়সী এই পেসার বুঝিয়ে দিচ্ছেন যে তিনি রয়েছেন দুরন্ত ছন্দে এবং ফিটনেস নিয়েও কোনও সমস্যা নেই তাঁর। সেই প্রমাণ পাওয়া যাচ্ছে বল হাতে রান-আপে। একের পর এক নিখুঁত ইয়র্কার আঁচড়ে পড়ছে স্টাম্পে। সেই ভিডিও সামনে আসতেই সমর্থকদের একটাই প্রশ্ন যে এরপরেও কেন নির্বাচকরা মুখ ফিরিয়ে রেখেছেন সামির দিক থেকে। যদিও সেই উত্তর শুধুই রয়েছে নির্বাচকদের কাছেই। এলএসজি-র নেটে তাঁর বোলিংয় দেখে মুগ্ধ কোচ জাস্টিন ল্যাঙ্গার। আলাদা করে সামির প্রশংসা শোনা গেল তাঁর মুখে।
তিনি বললেন, ‘তোমার ইয়র্কার, বিশেষত ওই ইয়র্কারটা নজরকাড়া ছিল।’ হাততালি দিয়ে ওঠেন দলের বাকি সতীর্থরা। তবে বিশেষ উচ্ছ্বাস দেখাননি সামি। এই ভিডিয়ো পোস্ট করা হয় লখনৌ সুপার জায়ান্টসের পক্ষ থেকে। সেখানে দেখা যায় সামির ওই বিশেষ ইয়র্কারের ফুটেজ (Mohammad Shami)।


