Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: একুশের নির্বাচন থেকে কি শিক্ষা নিচ্ছে বঙ্গ বিজেপি নেতৃত্ব? সেবার নিয়ম করে প্রতিদিনই যোগদান মেলা হত বিজেপি দফতরে। মূলত অন্য দলের নামি নেতারা যোগ দিত পদ্ম শিবিরে। নির্বাচনের ফলে দেখা গিয়েছিল তাতে কোনও লাভই হয়নি গেরুয়া শিবিরের (Bengal BJP)। বরং নেতাদের বেশিরভাগই ফিরে গিয়েছিল পুরনো দলে। এবার তাই কর্মীদের উপরই গুরুত্ব দিচ্ছেন শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীরা।
কর্মীদের গুরুত্ব বাড়ছে দলে (Bengal BJP)
সময়টা গত বিধানসভা নির্বাচনের ঠিক আগে আগে। সালটা ২০২০-র এমনই শীতে। বছর ঘুরলে বিধানসভা নির্বাচন। বঙ্গ বিজেপির (Bengal BJP) অলিন্দে কান পাতলেই শোনা যাচ্ছে, দিলীপ ঘোষের স্লোগান ‘উনিশে হাফ, একুশে সাফ’। পাল্লা চলছে যোগদান মেলা। কখনও মুকুল রায়, কখনও দিলীপ ঘোষের হাত থেকে গেরুয়া পতাকা নিচ্ছেন অন্য দলের নামি নেতারা। দিল্লিতে বিজেপি সদর দফতরেও যোগদান হচ্ছে।
আরও পড়ুন: TMC: প্রধানমন্ত্রীর সভার বিজ্ঞাপনে বানান ভুল, বিজেপিকে নিশানা তৃণমূলের
এমনও দেখা গিয়েছিল চার্টাড বিমানে করে রাজধানীতে গিয়ে তৃণমূল থেকে একঝাঁক প্রথম সারির মুখ বিজেপিতে যোগদান করেছিল। কিন্তু নির্বাচনী ফল ঘোষণা হতে দেখা গেল তাদের বেশিরভাগই পরাজিত। আবার অনেকে পুরনো দলে ফিরে গেছেন। এবার তাই সতর্ক পদ্মশিবির (Bengal BJP)। অন্য দলের নামি নেতা নয়, এবার কর্মীদেরই মূলত গুরুত্ব দিতে চাইছেন তারা, এমনই খবর। বিজেপি নেতাদের বক্তব্যতেও তেমনই ইঙ্গিত।
আরও পড়ুন:Mohan Bhagwat: বিজেপি থেকে কি দূরত্ব বাড়াতে চাইছে আরএসএস?
গত নির্বাচনে অন্য দল থেকে আসা মুখ’দের প্রার্থী করা নিয়ে তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল দলের মধ্যেই। পুরনো কর্মীদের বেশিরভাগই নির্বাচনের কাজে সেভাবে গা দেয় নি। দলের খারাপ সময়ে থাকা কর্মীদের মনে হয়েছিল দলের ভালো সময় তারা ব্রাত্য। সেইকারণে এবার সতর্ক বঙ্গ বিজেপি (Bengal BJP)। এমনিতেই দলের রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার পর পুরনো বসে যাওয়া কর্মীদের মূলস্রোতে আনার চেষ্টা চালাচ্ছেন শমীক ভট্টাচার্য। সেইসঙ্গে নেতা নয় কর্মীরাই তাদের মূল সম্পদ, এই বার্তাই শুভেন্দু অধিকারী-শমীক ভট্টাচার্য দিতে চেয়ে কর্মীদের আবেগকে উসকে দিতে চাইছেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।


