Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ওসমান হাদির হত্যায় অন্যতম প্রধান অভিযুক্ত ফয়সাল মাসুদ করিম ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে ১২৭ কোটি বাংলাদেশি টাকা লেনদেনের অভিযোগ। বাংলাদেশ পুলিশের সিআইডি এই তথ্য বিবৃতি দিয়ে জানিয়েছে(Hadi Death)। ফয়সালের বিরুদ্ধে অর্থ পাচার সংক্রান্ত একটি পৃথক মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে সিআইডি।
একাধিক অস্বাভাবিক লেনদেনের খোঁজ (Hadi Death)
সিআইডি সূত্রে খবর, ফয়সাল ও তাঁর ঘনিষ্ঠদের একাধিক অস্বাভাবিক লেনদেনের খোঁজ পেয়েছে তারা। তদন্তকারীরা মনে করেন, বিভিন্ন অপরাধমূলক বা সন্ত্রাসী কার্যকলাপে ওই টাকা ব্যবহৃত হত। অভিযুক্ত ও তাঁর ঘনিষ্ঠদের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা প্রায় ৬৫ লক্ষ টাকা বাজেয়াপ্তর জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ শুরু হয়েছে। এখনও পলাতক ফয়সাল। খোঁজ নেই খুনে অন্যতম অভিযুক্ত আলমগীর শেখেরও।
ভারতে আসার অভিযোগ নিয়ে ধন্দ (Hadi Death)
অভিযোগ, ফয়সাল ও আলমগীর আওয়ামি লিগের ছাত্র সংগঠন ছাত্রলিগের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ। অভিযুক্তরা ভারতে চলে এসেছেন কি না, তা নিয়ে ধন্দে বাংলাদেশের পুলিশ। অভিবাসন সংক্রান্ত নথিতে ফয়সাল বা আলমগীরের দেশ ছা়ড়ার প্রমাণ মেলেনি। সূত্রের দাবি, ময়মনসিংহ-হালুয়াঘাট সীমান্ত পেরিয়ে বাংলাদেশ ত্যাগ করেছেন ফয়সালরা। এ বিষয়ে ফয়সালের স্ত্রী, মা-বাবা ও বান্ধবীকে জেরা চলছে। পাসপোর্ট ব্লক করা হয়েছে দুজনের।
আরও পড়ুন: Bangladesh: ছায়ানট ও ২ সংবাদপত্র দফতরে তাণ্ডবে অবশেষে সক্রিয় পুলিশ: গ্রেফতার ১৭, চিহ্নিত আরও ৩১
স্ত্রী এবং বান্ধবীর সঙ্গে একাধিক বার ফোনে কথা (Hadi Death)
১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হন হাদি। তাঁকে সরকারি উদ্যোগে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে। ছ’দিন চিকিৎসাধীন থাকার পর সেখানেই তাঁর মৃত্যু হয়। বাংলাদেশ জুড়ে তারপরেই নতুন করে অশান্তি শুরু হয়। হাদির হত্যাকাণ্ডে এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিশ। তাঁদের মধ্যে মূল অভিযুক্ত ফয়সালের পরিবারের সদস্যরাও রয়েছেন। জানা গিয়েছে হাদিকে খুনের আগে স্ত্রী এবং বান্ধবীর সঙ্গে একাধিক বার ফোনে কথা বলে ফয়সাল।



