Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: লটে মাছ বাঙালির রান্নাঘরের বেশ (Lote Batter Fry) পরিচিত একটি মাছ। শুধু এই মাছের ঝুরো কেন, এই মাছ দিয়েও বানানো যেতে পারে মুচমুচে ব্যাটার ফ্রাই।
লাগবে কী কী? (Lote Batter Fry)
- লটে মাছ – ৫০০ গ্রাম (Lote Batter Fry)
- বেসন – ৪ টেবিল চামচ
- চালের গুঁড়ো – ২ টেবিল চামচ
- আদা-রসুন বাটা – ১ চা চামচ
- কাঁচালঙ্কা বাটা – ১ চা চামচ
- হলুদ গুঁড়ো – ½ চা চামচ
- লঙ্কাগুঁড়ো – ½ চা চামচ
- জিরেগুঁড়ো – ½ চা চামচ
- লবণ – স্বাদমতো
- লেবুর রস – ১ চা চামচ
- ধনেপাতা কুচি – ১ টেবিল চামচ
- জল – প্রয়োজনমতো
সাদা তেল – ভাজার জন্য
বানাবেন কীভাবে?
প্রথমে লটে মাছ ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে নিন। মাছের সঙ্গে সামান্য হলুদ ও লবণ মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। এবার একটি পাত্রে বেসন, চালের গুঁড়ো, আদা-রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা, হলুদ, লঙ্কাগুঁড়ো, জিরেগুঁড়ো, লবণ ও লেবুর রস মিশিয়ে নিন। অল্প অল্প করে জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করুন। শেষে ধনেপাতা কুচি মিশিয়ে দিন।
কড়াইয়ে তেল গরম করে প্রতিটি লটে মাছ ব্যাটারে ভালোভাবে ডুবিয়ে নিন। এরপর গরম তেলে সাবধানে ছেড়ে মাঝারি আঁচে ভাজুন। দু’পিঠ সোনালি ও মুচমুচে হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিন।
আরও পড়ুন: Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর পুজোয় ঘোষণা এক নজরে
গরম গরম লটে ব্যাটার ফ্রাই পেঁয়াজ, কাঁচালঙ্কা ও লেবুর টুকরোর সঙ্গে পরিবেশন করুন।


