Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নতুন করে কী নিয়ম চালু করল ফান্ড হাউস? কবে থেকে বিনিয়োগ করা যাবে এই সেক্টরে (HDFC)?
ডিফেন্স সেক্টরে বিনিয়োগের সুযোগ (HDFC)
শুধুমাত্র ডিফেন্স সেক্টরে লগ্নির জন্য ভারতে প্রথম মিউচুয়াল ফান্ড এসেছিল HDFC Mutual Fund, তার নাম ছিল HDFC Defence Fund। ২০২৫ সালের জুলাই মাসে এই ফান্ডের দুই বছর পূর্ণ হয়। ২ বছরের মধ্যেই বিপুল রিটার্ন দিয়েছিল এই ফান্ড। যার পরিমাণ প্রায় ৬০ শতাংশ। কিন্তু তার আগে থেকেই এই ফাঁদে নতুন করে লগ্নির সুযোগ বন্ধ করা হয়েছিল। ৮ জুলাই ২০২৪ থেকেই এই ফান্ডে এককালীন লগ্নি করা যেত না। এমনকি এমনকী SIP-এর ক্ষেত্রেও াণ হয়েছিল বিধি-নিষেধ। এইবার সেই বাধা কাটতে চলেছে (HDFC)।
বদল করা হলো নিয়মে
মার্কেট বিশ্লেষকরা জানাচ্ছেন, HDFC MF-এর তরফে জানানো হয়েছে, এখন থেকে আবার নতুন করে SIP চালু করা যাবে এই ফান্ডে। তবে এর জন্য রয়েছে একাধিক শর্ত ও নিয়ম। সেই শর্ত ও নিয়ম মেনে মাসে ৫০০০ টাকা পর্যন্ত SIP করা যাবে এই ফান্ডে। চলতি বছরের ২৩ ডিসেম্বর থেকে শুরু হবে SIP-এর রেজিস্ট্রেশন। যাঁদের ইতিমধ্যেই এই ফান্ডে SIP রয়েছে, তাঁরাও পাবেন এই সুযোগ। অর্থাৎ নতুন করে ৫০০০ টাকা পর্যন্ত SIP চালু করতে পারবেন এই ফান্ডে।
তবে বাধা এখনও রয়েছে
বিশেষজ্ঞরা জানাচ্ছেন SIP চালু করলেও এখনও নতুন করে এককালীন লগ্নি করা যাবে না। ফান্ডের Switch-in -এর ক্ষেত্রেও রয়েছে নানা বাধানিষেধ। তবে টাকা তুলে নেওয়া, Switch Out, STP-Out-এর ক্ষেত্রে কোনও বাধানিষেধ নেই।

আরও পড়ুন: GTA Teachers: পাহাড়ে ৩১৩ শিক্ষকের চাকরি আপাতত বহাল, চাকরি বাতিলের সিদ্ধান্ত স্থগিত ১২ সপ্তাহের জন্য
ভারতে ডিফেন্স সেক্টরে বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন একাধিক বিশেষজ্ঞ। এর আগেও ডিফেন্স সেক্টর থেকে ভাল রিটার্ন পেয়েছেন লগ্নিকারীরা। সরাসরি বিনিয়োগ যাঁরা করতে চান না তাঁদের জন্য বিনিয়োগের ভালো অপশন হয় মিউচুয়াল ফান্ড। ভারতে শুধুমাত্র ডিফেন্সের স্টকগুলিতে বিনিয়োগের জন্য একাধিক মিউচুয়াল ফান্ড রয়েছে। কিন্তু এইটি বাদে বাকি সবক’টিই ডিফেন্স ইন্ডেক্স ফান্ড। তবে বিশেষজ্ঞরা এর পাশাপাশি সতর্কও করেছেন লগ্নিকারীদের। তাঁরা জানিয়েছেন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারের ঝুঁকির বাইরে থাকে না (HDFC)।


