Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোমবারের ট্রেডিং সেশনে নিফটি৫০-র পাশাপাশি সেনসেক্সের ১১৯ পয়েন্ট কমেছেন তাছাড়াও সেক্টরাল ইনডেক্সগুলির মধ্যে মিক্সড পারফরম্যান্স দেখা গেছে এই ট্রেডিং সেশনে (Stock Market)।
প্রথম ট্রেডিংয়ে পতন শেয়ার বাজারে (Stock Market)
সপ্তাহের শুরুতে লগ্নিকারীদের নজর থাকে শেয়ার মার্কেটের উপর। আর সেই প্রথম ট্রেডিং সেশনেই পতন দেখলো শেয়ার বাজার। গতকাল দুই বেঞ্চমার্ক ইনডেক্স ক্লোজিং টাইমে পয়েন্ট হারায়। বাজার খোলার কিছুক্ষণের পরেই লাল হয়ে যায় সেনসেক্স ও নিফটি৫০-র গ্রাফ। বাজার বন্ধ হওয়ার সময়েও সেই ছবির কোনও পরিবর্তন লক্ষ্য করা যায় নি। বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্সের পতন হলো পাঁচ সেশন পর এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি৫০-র পতন হলো আট সেশন পর (Stock Market)।
১৫ তারিখ সেনসেক্সের পয়েন্ট কমেছে ০.১৪ শতাংশ বা ১১৯ পয়েন্ট। যার কারণে এখন সূচক রয়েছে ৮১ হাজার ৭৮৫ পয়েন্টে। নিফটি৫০ ০.১৮ শতাংশ বা ৪৫ পয়েন্ট কমে এখন রয়েছে ২৫ হাজার ৬৯ পয়েন্টে। দুই ইনডেক্স যেমন পতন দেখেছে তবে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইনডেক্সগুলির পয়েন্ট বেড়েছে।
সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে পতন হয়েছে ফার্মা,আইটি, মিডিয়া, অটোর মতো একাধিক গুরুত্বপূর্ণ সেক্টরাল ইনডেক্সের। পিএসইউ ব্যাঙ্ক, এনার্জি, অয়েল অ্যান্ড গ্যাস, ব্যাঙ্কের মতো সেক্টরাল ইনডেক্সের বৃদ্ধি হয়েছে। সব মিলিয়ে সেক্টরাল ইনডেক্সগুলির মধ্যে মিক্সড পারফরম্যান্স লক্ষ্য করা গেছে সোমবার (Stock Market)।
আরও পড়ুন: ITR Filing: আয়কর রিটার্ন জমা দিতে গিয়ে দুর্ভোগ, অবশেষে বাড়ল সময়সীমা
নিফটি৫০ ইনডেক্সের স্টকগুলোর মধ্যে ১.৩৮ শতাংশ বেড়েছে জিয়ো ফিনানশিয়াল সার্ভিস। তাছাড়াও ইটারনাল, বাজাজ ফিনান্স, আল্ট্রাটেক সিমেন্ট, বাজাজ অটো এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি লক্ষ্য করা গেছে সোমবার। নিফটি৫০-র ইনডেক্সে যে ৩৫টি স্টকের পতন হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি পতন হয়েছে সিপিলার। এই স্টকের দাম কমেছে ১.৭৫ শতাংশ। এশিয়ান পেইন্টস, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, শ্রীরাম ফিনান্স, টাইটান, ডিআরএল, ইনফোসিস এবং আইচার মোটরস স্টকের পতন হয়েছে ১ শতাংশের বেশি।

গত সপ্তাহের ভাল ফলের পরে এই সপ্তাহের প্রথম ট্রেডিংয়ে ধাক্কার বিষয়ে বিশেষজ্ঞদের মত, এই সপ্তাহে ইউএস ফেডেরাল রিজার্ভ অর্থনৈতিক পলিসির ঘোষণা হতে পারে আর তার আগে সতর্কতার সাথেই পদক্ষেক নিয়েছে বিনিয়োগকারীরা। দ্বিতীয়ার্ধে সেলিং প্রেসারের জন্য পতনের মাত্রা বেড়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞারা। মার্কেট বিশ্লেষকরা জানাচ্ছেন আইটি, হেলথকেয়ার, ফার্মা সহ একাধিক সেক্টরে এই প্রবণতা দেখা গেছে (Stock Market)।
( বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


