Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্ট স্পিনারহীন দল নিয়ে খেলতে নামবে অস্ট্রেলিয়া (Ashes)।
অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে দলে নেই কামিন্স (Ashes)
অ্যাশেজ সিরিজ ইতিমধ্যেই চলে এসেছে অস্ট্রেলিয়ার দখলে। আর তারপরেই চতুর্থ টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন কামিন্স। চোটের কারণে প্রথম দুই ম্যাচে না থাকলেও তৃতীয় ম্যাচে দলে ফিরেছিলেন কামিন্স এবং দলকে নেতৃত্ব দেন। সেই ম্যাচ জিতে এবং সিরিজ নিশ্চিত করে ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত অজি তারকা পেসার ও দলের অধিনায়কের। অন্যদিকে চোটের কারণে ইংল্যান্ড দলের সফল বোলার জোফ্রা আর্চার ছিটকে গিয়েছেন দল থেকে। চতুর্থ টেস্টে অজি দলে নেই নাথান লায়ন। যদিও তাঁকে ফেরানোর তাড়াহুড়ো নেই কারণ চতুর্থ ম্যাচে কোনও স্পিনারকেই দলে রাখেনি অস্ট্রেলিয়া। তাঁর বদলে দলে জায়গা পেয়েছেন টড মার্ফি (Ashes)। কেন এমন সিদ্ধান্ত অজিদের?
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আগেও স্পিনাররা সাফল্য পেয়েছেন। শেন ওয়ার্ন থেকে নাথান লায়ন, প্রত্যেকেই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দাপট দেখিয়েছেন আগে। পেসারদের পাশাপাশি এই পিচ থেকে সাধারণত সাহায্য পেয়ে থাকেন স্পিনাররা। কখনও কখনও ম্যাচের তৃতীয় বা চতুর্থ ইনিংসে মোড় ঘুরেছে তাঁদের হাত ধরেই। তবে এমন পিচে একজন স্পেশ্যালিস্ট স্পিনারকেও স্কোয়াডে না রাখার সিদ্ধান্ত অবাক করেছে ক্রিকেটবিশেষজ্ঞদের।

প্রথম একাদশ ঘোষণা না করলেও চতুর্থ টেস্টের জন্য ১২ সদস্যের চূড়ান্ত স্কোয়াড জানিয়েছে অস্ট্রেলিয়া। সেই দলে নেই কোনও স্পিনার। প্যাট কামিন্স, নাথান লায়ন, জশ ইংলিসের জায়গায় দলে এসেছেন তিন পেসার ব্রেন্ডন ডগেট, মাইকেল নেসের ও ঝাই রিচার্ডসন। প্রায় চার বছর পরে জাতীয় দলে ফিরলেন রিচার্ডসন। কামিন্স না থাকায় অস্ট্রেলিয়াকে এই ম্যাচে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। তিনি প্রথম দুই ম্যাচেও অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত নিয়ে।
আরও পড়ুন: Protest Bangladesh: বাংলাদেশ উপদূতাবাসের বাইরে অশান্তির জেরে ধৃত ১২ জন পুরুষ পুলিশ হেফাজতে
স্মিথ বলেন, ‘আমরা এখন যে যে পিচে খেলেছি, সেগুলো স্পিনের চেয়েও বেশি পেস-সহায়ক। গত সপ্তাহে অ্যাডিলেডের পিচে ক্ষত ছিল। তাই ওই উইকেটে সাফল্য পেয়েছিল নাথান লায়ন। আসলে যে উইকেটে খেলা হচ্ছে, সেটা দেখেই প্রথম একাদশ সাজাতে হবে। MCG-র এই পিচ দেখে মনে হচ্ছে পেসাররা বেশি সুবিধা পাবেন। তাই এই সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট (Ashes)।’
অস্ট্রেলিয়ার স্কোয়াড
ট্র্যাভিস হেড, জেক ওয়েদারল্ড, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ (অধিনায়ক), উসমান খোয়াজা, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, মাইকেল নেসের, মিচেল স্টার্ক, ঝাই রিচার্ডসন, ব্রেন্ডন ডগেট, স্কট বোল্যান্ড


