Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: গম্ভীরের আপত্তি থাকলেও সূর্যকুমার যাদবের পর ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হতে চলেছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)।
অধিনায়ক শ্রেয়স, অভিষেকের পথে বৈভব (Shreyas Iyer)
আইপিএল পরবর্তীতে ভারতীয় ক্রিকেটে আমূল পরিবর্তন আনতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূর্যকুমারের পর ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হতে চলেছেন শ্রেয়স আইয়ার। ২০২৬ সালের আইপিএল-এ পাঞ্জাবকে নেতৃত্ব দেওয়া শ্রেয়সকেই বেছে নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এখন শুধু শনিবার আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা (Shreyas Iyer)।
সূত্রের হবার অনুযায়ী ভারতের টি-টোয়েন্টি দলে প্রত্যাবর্তন করতে চলেছেন শ্রেয়স। আর সেই ফেরা হতে চলেছে রাজকীয় কারণ ব্যাটার না হয়ে তিনি ফিরছেন অধিনায়ক হিসেবে। ২০২৩ সালে ভারতের হয়ে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি। এছাড়া সহ অধিনায়ক হিসেবে উঠে আসছে তিলক ভর্মার নাম। অন্যদিকে ইংল্যান্ড সফরে সূর্যকুমার যাদব দলেও জায়গা পাবেন না বলেই জানাযাচ্ছে।
তবে এই সিদ্ধান্তে সংঘাত রয়েছে বোর্ড এবং গম্ভীরের মধ্যে। শ্রেয়সকে অধিনায়ক হিসেবে চাইছিলেন না গম্ভীর। তিনি সূর্যকুমারের পক্ষেই ছিলেন কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড গম্ভীরের সেই মতকে গুরুত্ব না দিয়ে এই সিদ্ধান্ত নিতে চলেছে। সুতরাং টি-টোয়েন্টি দলের দায়িত্ব যেতে চলেছে শ্রেয়সের কাঁধেই।

শ্রেয়স আইয়ার সদ্য শেষ হওয়া আইপিএল-এ ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করে গেছেন। অধিনায়ক হিসেবেও তিনি নজর কেড়েছেন। এর আগে দিল্লিকেও তিনি ফাইনালে তুলেছিলেন। গম্ভীর পরবর্তী যুগে কলকাতা নাইট রাইডার্সের আইপিএল ট্রফি এসেছিল শ্রেয়স আইয়ারের নেতৃত্বেই। এরপর ২০২৫ সালে পাঞ্জাবকেও তিনি পৌঁছে দিয়েছিলেন ফাইনালে। সুতরাং অধিনায়ক হিসেবে তিনি বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে বোর্ডের আর সেই পুরস্কারই এবার পেতে চলেছেন তিনি।
তবে এই মুহূর্তে ভারতের নতুন সেনসেশন বৈভব সূর্যবংশী ১৫ বছরেই পেতে চলেছেন ভারতীয় দলে খেলার সুযোগ। সূত্রের হবার অনুযায়ী আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তাঁকে দলে নেওয়া হতে পারে। ২০২৬ সালের আইপিএল-এ এই তরুণ তুর্কি ছিলেন দুরন্ত ফর্মে। তাঁর দাপটের সামনে ফিকে পড়ে যায় সব দলের বোলাররা। এবার তিনিও খেলতে চলেছেন সিনিয়র দলে। আর সেটা হলে তিনি ভেঙে দেবেন শচীনের রেকর্ড। সবথেকে কম বয়সে খেলার যে রেকর্ড এতদিন ছিল মাস্টার-ব্লাস্টারের নামে সেই রেকর্ড ভাঙার দোরগোড়ায় বৈভব (Shreyas Iyer)।


