Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্ব জুড়ে উদ্যাপিত হচ্ছে খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস (Tanushree Chakraborty)। ঝলমলে আলোয় সেজে উঠেছে শহরের অলিগলি, রাজপথ। দোকানে দোকানে বিক্রি হচ্ছে রঙিন ক্রিসমাস ট্রি, ঝকঝকে অলঙ্কার, স্নো ফ্লেক্স। এই উৎসবের আমেজে মেতেছে গোটা বিশ্ব। শহর কলকাতা থেকে হাজার মাইল দূরে, ঠিক একই রকম উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর নতুন সংসারও।

নতুন ঠিকানায় নতুন অনুভূতি (Tanushree Chakraborty)
এ বছর তনুশ্রী চক্রবর্তীর জীবনে বড়দিন বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, বিয়ের পর এই প্রথম ক্রিসমাস উদ্যাপন করছেন তিনি। শহর ছেড়ে এখন তাঁর ঠিকানা মার্কিন মুলুক। স্বামী সুজিত বসুর সঙ্গে সেখানেই নতুন সংসার পেতেছেন অভিনেত্রী। পরিচিত পরিবেশ ছেড়ে সম্পূর্ণ নতুন দেশ, নতুন সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিয়েই নিজের মতো করে বড়দিন উদ্যাপনের প্রস্তুতি শুরু করেছেন তিনি।
নিজের হাতে সাজানো ক্রিসমাস ট্রি (Tanushree Chakraborty)
কয়েক দিন আগেই সোশ্যাল মিডিয়ায় তনুশ্রী ভাগ করে নিয়েছিলেন বাজারে ঘুরে ক্রিসমাসের সাজসজ্জার সামগ্রী কেনার ভিডিয়ো। ক্রিসমাস ট্রি, স্নো ফ্লেক্স, রঙিন বল, ঝাড়বাতির মতো অলঙ্কার সব কিছুই ছিল সেই কেনাকাটার ঝুলিতে। এবার প্রকাশ্যে এল সেই সব জিনিস নিজের হাতে একত্র করে ক্রিসমাস ট্রি সাজানোর মুহূর্ত। ভিডিয়ো দেখে স্পষ্ট, খুব অল্প সময়ের মধ্যেই সংসারের কাজে বেশ দক্ষ হয়ে উঠেছেন অভিনেত্রী।
রহস্য রইল উপস্থিতি নিয়ে (Tanushree Chakraborty)
এই পুরো সাজানোর মুহূর্তে এক বারও দেখা যায়নি তাঁর স্বামী সুজিত বসুকে। তবে দর্শকদের কৌতূহল কমেনি। ক্যামেরার ওপারে কি ফোন হাতে নববধূর ছবি তুলতেই ব্যস্ত ছিলেন তিনি? নাকি নীরবে পাশে দাঁড়িয়ে এই আনন্দমুখর মুহূর্ত উপভোগ করছিলেন? সেই রহস্য অবশ্য অভিনেত্রী নিজেই রেখে দিয়েছেন অনুরাগীদের কল্পনার জন্য।

সিনেমার গল্পের মতোই গোপন বিয়ে (Tanushree Chakraborty)
তনুশ্রী চক্রবর্তীর বিয়ের গল্পটাও যেন একেবারে সিনেমার চিত্রনাট্যের মতো। তথ্য প্রযুক্তি সংস্থার উচ্চপদস্থ কর্মচারী সুজিত বসুর সঙ্গে তাঁর বিয়ে এতটাই গোপনে সম্পন্ন হয়েছিল যে, সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি প্রকাশ পাওয়ার আগে কাকপক্ষীতেও টের পায়নি। আচমকা সেই সুখবরেই চমকে গিয়েছিলেন অনুরাগীরা।
আরও পড়ুন: Thailand Cambodia Border: থাইল্যান্ড–কম্বোডিয়া সংঘাতে ভারতের উদ্বেগ
নতুন দেশ, নতুন সংসার, নতুন অধ্যায়
বিয়ের পর থেকেই ভারত ছেড়ে বিদেশেই রয়েছেন অভিনেত্রী। অভিনয়ের ব্যস্ততা থেকে কিছুটা দূরে থাকলেও জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। সংসার, উৎসব, ছোট ছোট আনন্দ সব মিলিয়ে একেবারে অন্য রকম এক তনুশ্রীকে দেখছেন অনুরাগীরা।



