Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: এখন আধার কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে চিন্তার (Aadhar Card) কোনো কারণ নেই। আধার কার্ড এখন প্রতিটি ভারতীয় নাগরিকের জন্য ডিজিটাল পরিচয় হিসেবে কাজ করছে। এটি ব্যাঙ্ক, সরকারি পরিষেবা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথিতে পরিচয় প্রমাণের কাজে ব্যবহার করা হয়। হারানো বা নষ্ট হওয়া আধার কার্ড পুনরায় পাওয়ার জন্য কিছু সহজ ও নির্ভরযোগ্য উপায় রয়েছে।
দ্রুত ও সুবিধাজনক পদ্ধতি (Aadhar Card)
অনলাইনের মাধ্যমে আধার কার্ড পুনরুদ্ধার করা সবচেয়ে দ্রুত ও (Aadhar Card) সুবিধাজনক পদ্ধতি। প্রথমে, UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং আধার সার্ভিস বিভাগে প্রবেশ করতে হবে। সেখানে “হারিয়ে যাওয়া UID/EID পুনরুদ্ধার করুন” বা “Retrieve lost UID/EID” বিকল্পটি নির্বাচন করতে হবে। এরপর আপনার কাছে থাকা UID বা EID তথ্য নির্বাচন করে সমস্ত প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। এরপর “ওটিপি পাঠান” অপশনে ক্লিক করুন। আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে পাঠানো ওটিপি এন্টার করে এবং ক্যাপচা কোড পূরণ করলে, আপনার ডুপ্লিকেট আধার কার্ড ইমেল বা মোবাইলে পাঠানো হবে।

হেল্পলাইন নম্বর (Aadhar Card)
এছাড়া UIDAI হেল্পলাইন নম্বর ১৯৪৭-এ ফোন করেও আধার কার্ড (Aadhar Card) পাওয়া সম্ভব। ফোনে একজন এক্সিকিউটিভের সঙ্গে কথা বলে আপনার ডেমোগ্রাফিক তথ্য শেয়ার করতে হবে। তথ্য মিললে, তারা আপনার আধার আইডি আপনার সঙ্গে শেয়ার করবেন। এরপর একই নম্বরে পুনরায় ফোন করে IVRS সিস্টেমের “Request Status” বিকল্পে গিয়ে আপনার আধার আইডি, জন্মতারিখ ও পিন কোড প্রদান করতে হবে। এই পদ্ধতিটি সম্পূর্ণ বিনামূল্যে।
আধার কেন্দ্রে গিয়ে সমস্যার সমাধান
তৃতীয় বিকল্প হল কাছের আধার কেন্দ্রে গিয়ে সমস্যার সমাধান করা। আধার কেন্দ্রগুলো সাধারণত একটি ছোট নামমাত্র ফি নেওয়ার মাধ্যমে এই পরিষেবা প্রদান করে। সেখানে আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে আঙুলের ছাপ বা আইরিস স্ক্যানের মাধ্যমে বায়োমেট্রিক যাচাই সম্পন্ন করতে হবে। যাচাই শেষে আপনি আপনার ই-আধার কার্ডের প্রিন্টআউট সঙ্গে সঙ্গে পেতে পারেন।

এই তিনটি পদ্ধতি ব্যবহার করে সহজেই হারানো বা নষ্ট আধার কার্ড পুনরুদ্ধার করা সম্ভব। আধার কার্ড হাতে পাওয়ার পর তা সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ। এক বা দুই কপি ছবি তুলে রাখা সুবিধাজনক, যাতে প্রয়োজনে তা ব্যবহার করা যায়। এছাড়া মূল আধার কার্ড বহন না করাই নিরাপদ। এতে হারানোর সম্ভাবনা কমে যায় এবং আপনি যেকোনো সময় প্রিন্ট বা ডিজিটালভাবে আধার ব্যবহার করতে পারবেন।


