Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: কেন্দ্রীয় সরকারের প্রকাশিত নতুন Social Security Code-এর খসড়ায় গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা সুবিধার প্রস্তাব রাখা হয়েছে(Gig Security)। এই খসড়া বর্তমানে জনমত গ্রহণের জন্য প্রকাশ করা হয়েছে বলে জানানো হয়েছে।
বছরে অন্তত ৯০ দিন কাজ (Gig Security)
প্রস্তাব অনুযায়ী, কোনও গিগ বা প্ল্যাটফর্ম কর্মীকে সামাজিক সুরক্ষা সুবিধা পেতে হলে একটি আর্থিক বছরে অন্তত ৯০ দিন কোনও এক অ্যাগ্রিগেটরের সঙ্গে কাজ করতে হবে। যাঁরা একাধিক অ্যাগ্রিগেটরের সঙ্গে যুক্ত, তাঁদের ক্ষেত্রে এই সীমা বেড়ে হবে ১২০ দিন। কর্মীরা যেদিন থেকে আয় শুরু করবেন, সেই দিন থেকেই কাজের দিন গণনা শুরু হবে আয়ের পরিমাণ বিবেচ্য নয়।
একাধিক কাজে একাধিক হিসেব
একাধিক প্ল্যাটফর্মে কাজ করলে কাজের দিন গোণা হবে সমষ্টিগতভাবে। উদাহরণ হিসেবে বলা যায়, কোনও কর্মী যদি একই দিনে তিনটি প্ল্যাটফর্মে কাজ করেন, তবে সেটি তিন দিন হিসেবে ধরা হবে। সরাসরি অ্যাগ্রিগেটর, তাদের সহযোগী সংস্থা, সাবসিডিয়ারি, এলএলপি বা তৃতীয় পক্ষের মাধ্যমে নিযুক্ত কর্মীরাও এই নিয়মের আওতায় পড়বেন।
বিমার সুবিধা পাবেন গিগ কর্মীরা
নতুন শ্রম বিধি অনুযায়ী, গিগ কর্মীরা স্বাস্থ্যবিমা, জীবনবিমা ও ব্যক্তিগত দুর্ঘটনা বিমার মতো সুবিধা পাবেন। ভবিষ্যতে প্ল্যাটফর্ম ও কর্মীদের যৌথ অবদানের ভিত্তিতে পেনশন সুবিধাও চালু হতে পারে। ইতিমধ্যেই শ্রম মন্ত্রক ‘ই-শ্রম’ পোর্টালে গিগ কর্মীদের নথিভুক্ত করা শুরু করেছে এবং তাঁদের ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
আধার-সংযুক্ত রেজিস্ট্রেশন বাধ্যতামূলক (Gig Security)
১৬ বছরের বেশি বয়সি সব গিগ কর্মীর জন্য আধার-সংযুক্ত রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হবে। প্রতিটি অ্যাগ্রিগেটরকে কেন্দ্রীয় পোর্টালে কর্মীদের তথ্য জমা দিতে হবে, যাতে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর তৈরি করা যায়। যোগ্য কর্মীদের ডিজিটাল পরিচয়পত্রও দেওয়া হবে।
জাতীয় সামাজিক সুরক্ষা বোর্ড গঠনের প্রস্তাব (Gig Security)
এছাড়া, গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের কল্যাণনীতি তৈরির জন্য একটি জাতীয় সামাজিক সুরক্ষা বোর্ড গঠনের প্রস্তাব রয়েছে। তবে কর্মীরা ৬০ বছর পূর্ণ করলে বা আগের অর্থবছরে নির্ধারিত দিনের কাজ না করলে সামাজিক সুরক্ষা সুবিধার যোগ্যতা হারাবেন।
সামাজিক সুরক্ষা সুবিধার প্রস্তাব (Gig Security)
কেন্দ্রীয় সরকারের প্রকাশিত নতুন Social Security Code–এর খসড়ায় গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা সুবিধার প্রস্তাব রাখা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, কোনও গিগ বা প্ল্যাটফর্ম কর্মীকে সামাজিক সুরক্ষা সুবিধা পেতে হলে একটি আর্থিক বছরে অন্তত ৯০ দিন কোনও এক অ্যাগ্রিগেটরের সঙ্গে কাজ করতে হবে। যাঁরা একাধিক অ্যাগ্রিগেটরের সঙ্গে যুক্ত, তাঁদের ক্ষেত্রে এই সীমা বেড়ে হবে ১২০ দিন। কর্মীরা যেদিন থেকে আয় শুরু করবেন, সেই দিন থেকেই কাজের দিন গণনা শুরু হবে আয়ের পরিমাণ বিবেচ্য নয়।



