Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের আইপিএল-এ খেলা নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। এবার তাঁকে ছেড়ে দেওয়ার স্পষ্ট বার্তা দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।
ভারতীয় বোর্ডের স্পষ্ট বার্তা (BCCI)
আসন্ন আইপিএল-এর আগে মিনি নিলামে কলকাতা মুস্তাফিজুর রহমানকে বড় অঙ্কের মূল্যে কিনেছিল। আর তারপর থেকেই শুরু হয় বিতর্ক। বাংলাদেশে ক্রমাগত বেড়ে চলা হিংসের কারণে অনেকেই বিরোধিতা করেন বাংলাদেশি পেলেয়ারের আইপিএল-এ খেলা নিয়ে। এই নিয়ে ক্ষোভের মুখে পড়তে হয়েছে KKR-এর মালিক শাহরুখ খানকে। অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব এই নিয়ে মুখ খুলেছেন। তবে এই আবহে ভারতের বাংলাদেশের সফর সূচি প্রকাশ্যে এসেছে। অনেকের ধারণা এর ফলে বিতর্ক আরও বাড়তে পারে (BCCI)।
আসন্ন আইপিএল-এ বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুরকে IPL-এর মিনি নিলামে ৯.২০ কোটি টাকায় দলে নেয় কলকাতা। যা বাংলাদেশি কোনও ক্রিকেটারের জন্য সর্বোচ্চ। বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে বারবার হিংসাত্মক ঘটনা ঘটায় অনেকেই দাবি করেছিলেন মুস্তাফিজুরকে IPL-এ খেলতে দেওয়া উচিত নয়। জনরোষের মুখে পড়তে হয়েছে শাহরুখ খানকেও। এইবার এই নিয়ে স্পষ্ট বার্তা দিল বোর্ড। কলকাতার স্কোয়াড থেকে মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। এমনটাই জানিয়েছেন বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া।

আরও পড়ুন: Train : সপ্তাহের শুরুর দিনেই যাত্রী ভোগান্তি, হাওড়া ডিভিশনে বাতিল একজোড়া লোকাল
সন্ত্রাসবাদ ইস্যুতে ভারত ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কে অবনতি হওয়ার পর থেকে দীর্ঘদিন ধরেই দুই দেশ কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলে না। ২০০৮ সালে মুম্বই হামলার পর থেকেই বন্ধ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ। পাকিস্তানের কোনও ক্রিকেটারকেও আইপিএল নিলামে অন্তর্ভুক্ত করা হয় না দীর্ঘদিন ধরেই। এবার সেই তালিকায় যুক্ত হল বাংলাদেশের নাম। তবে আগামী মাস থেকেই ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের গ্রুপ লিগের সমস্ত ম্যাচ খেলার কথা কলকাতার ইডেন গার্ডেন্সে। ইতিমধ্যেই, ভারত ও বাংলাদেশ ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। এর মধ্যেই আইপিএল থেকে বাংলাদেশের ক্রিকেটারকে সরিয়ে দেওয়ায় পরিস্থিতি কিছুটা জটিল হল তাতে কোন সন্দেহ নেই।
২০২৪ সালের অগাস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে অবনতি হতে শুরু করে। পদ্মা পাড়ের দেশ থেকে অনবরত ভারত বিদ্বেষী মন্তব্য ও কার্যকলাপ শুরু হয়। মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের একাধিক শীর্ষ কর্তাও বিভিন্ন সময়ে কঠোর ভারত বিরোধী অবস্থান নিয়েছে এবং প্রকাশ্যে ভারত বিদ্বেষী মন্তব্য করেছে। আর তাতেই দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। তারই প্রভাব এবার পড়লো ক্রিকেট তথা আইপিএলেও।
সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুলেছেন দেবজিৎ সইকিয়া। তিনি বলেন, ‘সাম্প্রতিক ঘটনার কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে KKR-কে নির্দেশ দেওয়া হয়েছে তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার জন্য। KKR যদি এই ক্রিকেটারের পরিবর্ত হিসেবে অন্য কাউকে দলে নিতে চায়, BCCI-এর পক্ষ থেকে সেই অনুমতি দেওয়া হবে (BCCI)।’


