Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিজয় হাজারে ট্রফির ম্যাচে তান্ডব করলেন এই তারকা অলরাউন্ডার। এক ওভারে ৫ ছয়, ৬৮ বলে সেঞ্চুরি করলেন হার্দিক (Hardik Pandya)।
হার্দিকের বিধ্বংসী ব্যাটিং (Hardik Pandya)
চোট সরিয়ে সদ্য দলে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে অন্যতম ভরসার মুখ তিনি। কেন তিনি দলের জন্য অপরিহার্য সেটাই আবার প্রমাণ করলেন বিজয় হাজারের ম্যাচে। বোরোদার হয়ে মাত্র ৬৮ বলে নিজের সেঞ্চুরি সম্পুন্ন করলেন এই তারকা অলরাউন্ডার। লিস্ট ‘A’ ক্রিকেটে এটাই প্রথম সেঞ্চুরি তাঁর। হার্দিকের দাপটে বিদর্ভের বিরুদ্ধে প্রথম ব্যাট করে বোরোদার স্কোর ২৯৩ (Hardik Pandya)।
ম্যাচে টস জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেয় বিদর্ভ। প্রথমে ব্যাট করতে নেমে কিছুটা চাপে পরে যায় বরোদা। ৭১ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে দল যখন ম্যাচ থেকে ধীরে ধীরে পিছিয়ে যেতে থাকে সেই সময় দলের হাল ধরেন হার্দিক। কঠিন অবস্থায় দাঁড়িয়ে ইনিংস তৈরি করেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। হাফ সেঞ্চুরি করতে ৪৪ বল নিলেও বাকি পঞ্চাশ তিনি করেন ২৪ বলে।

সবচেয়ে বেশি করে এই ম্যাচে চর্চায় উঠে এসেছে ৩৯ তম ওভার। এক ওবারে তোলেন ৩৪ রান। প্রথম পাঁচ বলে ছয় ও শেষ বলে বাউন্ডারি। ৬৮ বলে নিজের সেঞ্চুরি করলেন হার্দিক। সেঞ্চুরির পরেও তাঁর রানের গতি কমেনি। তিনি ৯২ বলে ১৩৩ রানের ইনিংস খেলেন। তাঁর এই ইনিংসে রয়েছে ১১ টি ছয় ও ৮ টি বাউন্ডারি। স্ট্রাইক রেট ১৪৫।
আরও পড়ুন: Weather Update: হঠাৎ উধাও হাড়কাঁপানো শীত, তবে কি বিদায় নিচ্ছে শীতকাল?
হার্দিকের এই সেঞ্চুরি বিশেষ কারণ লিস্ট ‘A’ ক্রিকেটে এতদিনে তিনি ১১৯ টি ম্যাচ খেলেছেন। রান করেছেন ২৩০০-র বেশি, ১৩ টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর খাতায়। কিন্তু এতদিন পর্যন্ত কোনও সেঞ্চুরি ছিল না তাঁর। এটাই তাঁর প্রথম সেঞ্চুরি। তাঁর এই ফর্ম অনেকটাই আস্বস্ত করবে ভারতীয় দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে (Hardik Pandya)।


