Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নতুন বছরের প্রথম পূর্ণ কর্মসপ্তাহ (Weekly Horoscope) শুরু হচ্ছে সোমবার, ৫ জানুয়ারি ২০২৬। এই সপ্তাহে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী একটি অত্যন্ত শুভ যোগের প্রভাব দেখা যাচ্ছে। ধনু রাশিতে একযোগে অবস্থান করছে শুক্র ও বুধ গ্রহ, যার ফলে সৃষ্টি হয়েছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ। এই রাজযোগের প্রভাবে অর্থভাগ্য, জ্ঞান, বুদ্ধিমত্তা ও আরাম-আয়েশের সুযোগ বৃদ্ধি পায় বলে মনে করা হয়। বিশেষ করে শিক্ষার্থী, ব্যবসায়ী ও কর্মজীবীদের জন্য এই সময়টি হতে পারে উল্লেখযোগ্য।
আর্থিক স্বচ্ছলতা (Weekly Horoscope)
বুধের প্রভাবে পড়াশোনা, যোগাযোগ দক্ষতা (Weekly Horoscope) ও বিশ্লেষণ ক্ষমতা শক্তিশালী হবে। অন্যদিকে শুক্রের প্রভাব জীবনে আর্থিক স্বচ্ছলতা, সৌন্দর্যবোধ ও সুখস্বাচ্ছন্দ্য বাড়াতে সাহায্য করবে। এই শুভ গ্রহযোগের প্রভাব ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন রাশির জীবনে ভিন্ন ভিন্নভাবে প্রতিফলিত হবে।
মেষ রাশি (Weekly Horoscope)
সপ্তাহের শুরুতে কিছু মানসিক চাপ ও অপ্রত্যাশিত (Weekly Horoscope) খরচ হতে পারে। গোপন বিরোধী সক্রিয় হতে পারে, তাই সতর্ক থাকাই ভালো। তবে সপ্তাহের মাঝামাঝি সময় থেকে পরিস্থিতির উন্নতি হবে। শিক্ষাক্ষেত্রে বা প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে ভালো সুযোগ আসতে পারে।
বৃষ রাশি (Weekly Horoscope)
সপ্তাহের প্রথম দিকটি আর্থিক দিক থেকে (Weekly Horoscope) ইতিবাচক। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। তবে স্বাস্থ্য ও ব্যয়ের বিষয়ে সচেতন থাকতে হবে। বড় বিনিয়োগ এড়িয়ে চলাই বুদ্ধিমানের।
মিথুন রাশি
এই সপ্তাহে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের যোগ রয়েছে। আয় বাড়তে পারে, তবে অফিসে ঊর্ধ্বতনদের সঙ্গে তর্ক এড়ানো জরুরি। পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা হতে পারে।

কর্কট রাশি
মানসিক অস্থিরতা ও পারিবারিক চিন্তা বাড়তে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা থাকলেও ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকুন। আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়বে এবং বিবাহযোগ্যদের জন্য শুভ সংবাদ আসতে পারে।
সিংহ রাশি
শিক্ষাক্ষেত্রে উন্নতি হলেও শারীরিক ঝুঁকির যোগ রয়েছে। ভ্রমণে সাবধানতা অবলম্বন করুন। আবেগের বশে সিদ্ধান্ত না নেওয়াই শ্রেয়, বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে।

কন্যা রাশি
কর্মক্ষেত্রে প্রশংসা ও উন্নতির সম্ভাবনা রয়েছে। পুরোনো কাজ শেষ হবে, তবে দাম্পত্য জীবনে মতবিরোধ দেখা দিতে পারে। সপ্তাহের মাঝামাঝি হঠাৎ অর্থলাভ হতে পারে।
তুলা রাশি
স্বাস্থ্য ও পারিবারিক বিষয়ে সপ্তাহের শুরুটা একটু অস্বস্তিকর হতে পারে। তবে মাঝামাঝি সময় থেকে ব্যবসা ও কর্মজীবনে নতুন সুযোগ আসবে। বিবাহের সম্ভাবনাও তৈরি হতে পারে।
আরও পড়ুন: Home Loan Scheme: সরকার দেবে ২৫ লক্ষ টাকা ঋণ, হবে বাড়ি কেনার স্বপ্নপূরণ!
বৃশ্চিক রাশি
বন্ধুর সাহায্যে উপকার পেতে পারেন, যদিও কর্মক্ষেত্রে চাপ বাড়বে। অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলা জরুরি। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে।
ধনু রাশি
নতুন পরিচয় ও ভ্রমণের যোগ রয়েছে। পারিবারিক মতভেদ দেখা দিতে পারে এবং কাজের চাপ বাড়বে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞদের পরামর্শ নিন।
মকর রাশি
শিক্ষা বা কর্মসূত্রে বিদেশ সংযোগের সম্ভাবনা আছে। সপ্তাহের মাঝামাঝি সময় চাকরির ভালো সুযোগ আসতে পারে। বিনিয়োগে সতর্কতা প্রয়োজন।
কুম্ভ রাশি
আয় বৃদ্ধি ও স্বাস্থ্যোন্নতির যোগ রয়েছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত সময় হলেও কথাবার্তায় সংযম জরুরি। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে।

মীন রাশি
সপ্তাহের শুরুতে কিছু বিরোধ থাকলেও পরিকল্পনা অনুযায়ী কাজ করলে সাফল্য মিলবে। সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে এবং পারিবারিক সম্পর্কের উন্নতি হবে।


