Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া (Donald Trump) একটি সিদ্ধান্তে আদালতের হস্তক্ষেপ। ১৮ সেপ্টেম্বর CNN, MS NOW এবং Politico-কে হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সংবাদমাধ্যমগুলির প্রকাশিত খবর নিয়ে আপত্তি জানিয়ে ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপ নিয়েছিল।
তীব্র বিতর্ক (Donald Trump)
ট্রাম্পের অভিযোগ ছিল, ওই সংবাদমাধ্যমগুলি (Donald Trump) দীর্ঘদিন ধরে মিথ্যা ও বিভ্রান্তিকর খবর প্রকাশ করছে। ভবিষ্যতে আরও সংবাদমাধ্যমের বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে বলে তিনি সতর্ক করেছিলেন। সিদ্ধান্তটি সামনে আসার পরই তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়।
এরপর CNN, MS NOW এবং Politico-র তরফে মার্কিন ফেডারেল আদালতে মামলা করা হয়। তাঁদের বক্তব্য ছিল, সংবাদমাধ্যমের কাজের ক্ষেত্রে এভাবে নিষেধাজ্ঞা জারি করা সাংবিধানিক অধিকার এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রশ্ন তোলে।
আদালতে ধাক্কা ট্রাম্পের
মামলাটির শুনানির পর বিচারক ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেন। আদালত ওই তিন সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশাধিকার পুনর্বহালের নির্দেশ দেয়। পাশাপাশি, নিষেধাজ্ঞা কার্যকর করার ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল কি না, সেই প্রশ্নও সামনে আসে।


