Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিও-র মাধ্যমে বাজার থেকে ১ হাজার ৭১ কোটি টাকা তুলবে ভারত কোকিং কোল (Bharat Coking Coal)।
আইপিও আনার কথা জানাল ভারত কোকিং কোল (Bharat Coking Coal)
এই সপ্তাহেই আইপিও আনতে চলেছে কোল ইন্ডিয়া লিমিটেডের অধীনস্ত সংস্থা ভারত কোকিং কোল লিমিটেড। এই সংস্থার আইপিও ২০২৬ সালের প্রথম মেনবোর্ড আইপিও হতে চলেছে। সোমবার প্রাইস ব্র্যান্ড ঘোষণা করেছে এই আইপিও (Bharat Coking Coal)।
এই সংস্থার আইপিও-র সাবস্ক্রিপশন শুরু হবে ৯ জানুয়ারি, শুক্রবার থেকে। চলবে মঙ্গলবার ১৩ জানুয়ারি পর্যন্ত। ৮ জানুয়ারি থেকে অ্যাঙ্কর ইনভেস্টররা এই সংস্থার আইপিও-তে লগ্নি করতে পারবেন।
ভারত কোকিং কোল আইপিও-র মাধ্যমে বাজার থেকে তুলবে ১ হাজার ৭১ কোটি টাকা। এর প্রতি শেয়ারের প্রাইস ব্যান্ড ২১ টাকা থেকে ২৩ টাকা। ৬০০ টি শেয়ার নিয়ে রিটেল ইনভেস্টরদের জন্য তৈরি হচ্ছে আইপিও লট। অর্থাৎ ১৩ হাজার ৮০০ টাকা এই সংস্থার আইপিও-তে লগ্নির নূন্যতম খরচ। আইপিও-র মাধ্যমে ৪৬ কোটি ৫৭ লক্ষ শেয়ার বাজারে ছাড়ার কথা জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে। এই শেয়ার পুরোটাই ছাড়া হবে অফার-ফর-সেলের মাধ্যমে। অর্থাৎ ফ্রেশ শেয়ার ইস্যু করা হবে কোনও এই সংস্থার আইপিও-তে।

আরও পড়ুন: ECI: কড়া নজরদারিতে ছাব্বিশের বঙ্গভোট, দিল্লিতে মেগা বৈঠকে নির্বাচন কমিশন
সংস্থার প্রাইস ব্র্যান্ড ঘোষণার পরেই গ্রে মার্কেটে এই আইপিও নিয়ে লগ্নিকারীদের মধ্যে আগ্রহ বেড়েছে। জিএমপি থেকে মিলেছে সেই ইঙ্গিত। সাবস্ক্রিপশন শুরুর আগেই কোল ইন্ডিয়ার আইপিও-র গ্রে মার্কেট প্রিমিয়াম রয়েছে ১৬.২৫ টাকা। অর্থাৎ এই স্টকের ৭০ শতাংশ দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এক্সচেঞ্জ লিস্টিংয়ে (Bharat Coking Coal)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


