Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মুস্তাফিজুরের আইপিএল না খেলা নিয়ে জল অনেকদূর গড়িয়েছে আর এই আবহে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না আসার কথা জানিয়েছে বাংলাদেশ (ICC)।
কী পদক্ষেপ নেবে আইসিসি? (ICC)
সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে বিশ্বকাপের আগে তুমুল নাটক বাংলাদেশের ভারতে খেলতে আসা নিয়ে। ভারতে খেলতে আসতে অস্বীকার করে বাংলাদেশ এবং তাঁরা সূচি পরিবর্তনের দাবি জানায়। ঘটনার সূত্রপাত ঘটে চুক্তিবদ্ধ হওয়ার পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মুস্তাফিজুরকে কলকাতার ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে (ICC)।
দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষতিগ্রস্ত হয়েছে এত তাতে আগুনে ঘি ঢালার কাজ করেছে মুস্তাফিজুরকে কলকাতার রিলিজ করে দেওয়া। তারপরেই ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ। বাংলাদেশ সরকারের প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা আসিফ নজরুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ভেন্যু পরিবর্তনের নির্দেশ দেয়। ভারত থেকে শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার দাবি জানায় বিসিবি। প্লেয়ারদের নিরাপত্তাজনিত কারণে এই দাবি বলেও জানানো হয়েছে। যা জয় শাহ এবং ICC-র কাছে বড় চ্যালেঞ্জ।

গ্রুপ সিতে বাংলাদেশের তিনটে ম্যাচ রয়েছে কলকাতায়। শেষমুহূর্তে বাংলাদেশের সূচি পরিবর্তন করতে নাজেহাল অবস্থা আয়োজকদের। একটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের অনুরোধে সূচি পরিবর্তনের কথা ভাবা হচ্ছে। তবে সেই বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি আইসিসি-র পক্ষ থেকে। মহম্মদ ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকারে ইউথ এবং স্পোর্টস বিভাগের পরামর্শদাতা আশিফ নজরুল পরিস্থিতির গভীরতার উল্লেখ করেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘আমরা বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটারদের এবং দেশের কোনও অপমান সহ্য করব না। দাসত্বের দিন শেষ হয়ে গিয়েছে।’

আরও পড়ুন: Ganga Sagar Bridge: ‘সব সাগর একবার, গঙ্গাসাগর বারবার…’, মুড়িগঙ্গার উপর সেতুর শিলান্যাস মমতার
তিনি এরপর আরও বলেন চুক্তি থাকা সত্ত্বেও যদি বাংলাদেশের কোনও প্লেয়ার ভারতে খেলতে না পারে তবে সেখানে বিশ্বকাপ খেলতেও তাঁরা সুরক্ষিত বোধ করছে না। এর মধ্যেও বাংলাদেশ লিটন দাসের নেতৃত্বে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে। তবে যদি ভেন্যু সরানো হয় তবে বঞ্চিত হবে ক্রিকেটের নন্দন কানন তথা ইডেন গার্ডেন্স। ইডেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের সাতটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচই রয়েছে বাংলাদেশের। যথাক্রমে ৭, ৯ ও ১৪ তারিখ। এখন সময় বলবে এই জল কতদূর দাঁড়ায় (ICC)।


