Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আজ মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬ (Horoscope Today)। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী আজকের দিনটি নানা দিক থেকে তাৎপর্যপূর্ণ। চাঁদ কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করবে, আর সূর্য বর্তমানে ধনু রাশিতে অবস্থান করছে। বাংলা পঞ্জিকা মতে ১৪৩২ সালের পৌষ মাস চলছে। সকাল ৮টা ১ মিনিট পর্যন্ত থাকবে পৌষ কৃষ্ণা তৃতীয়া তিথি, এরপর শুরু হবে চতুর্থী। আজ প্রীতি যোগ ও আয়ুষ্মান যোগের শুভ প্রভাব রয়েছে। নক্ষত্র হিসেবে দিনের প্রথম ভাগে অশ্লেষা ও পরবর্তী সময়ে মঘা নক্ষত্র কার্যকর হবে। বজরংবলী হনুমানের কৃপায় কিছু রাশির জন্য দিনটি বিশেষ শুভ হলেও, কয়েকটি রাশিকে সতর্ক থাকতে হবে।
মেষ রাশি (Horoscope Today)
আজ আয়ের পাশাপাশি খরচও (Horoscope Today) বাড়তে পারে। শিক্ষার্থীদের মনোযোগে ঘাটতি দেখা দিতে পারে। বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকলেও কর্মক্ষেত্রে উন্নতির ইঙ্গিত মিলবে। নতুন উপার্জনের রাস্তা খুলতে পারে, তবে কাউকে ঋণ দেওয়ার আগে ভেবে দেখুন।

বৃষ রাশি (Horoscope Today)
আধ্যাত্মিক বা তীর্থভ্রমণের যোগ (Horoscope Today) রয়েছে। মানসিক চাপ এড়িয়ে চলাই শ্রেয়। নতুন ব্যবসার সূচনা শুভ হতে পারে, তবে আঘাত বা রক্তপাতের সম্ভাবনা থাকায় সাবধানতা জরুরি। প্রেমের নতুন অধ্যায় শুরু হতে পারে।
মিথুন রাশি (Horoscope Today)
হঠকারী সিদ্ধান্ত আজ ক্ষতির কারণ হতে পারে। অর্থ সংক্রান্ত লেনদেনে সতর্ক থাকুন। সহজ লাভের ফাঁদে পা না দেওয়াই ভালো। পরিবার নিয়ে ভ্রমণের সম্ভাবনা থাকলেও আয়-ব্যয়ের সামঞ্জস্য রাখা কঠিন হতে পারে।
কর্কট রাশি
ঠান্ডাজনিত সমস্যায় ভুগতে পারেন। অফিসে ঊর্ধ্বতনদের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা আছে। পরিকল্পিত সিদ্ধান্ত সাফল্য দেবে। পরীক্ষার্থীদের জন্য দিনটি অনুকূল।

সিংহ রাশি
সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। বিশ্বস্ত বন্ধুর সহযোগিতা পাবেন। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি ও ব্যবসায় লাভের ইঙ্গিত রয়েছে। হজমজনিত সমস্যায় সতর্ক থাকুন।
আরও পড়ুন: Suresh Kalmadi: দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া ক্রীড়া প্রশাসক সেই সুরেশ কালমাদি প্রয়াত
কন্যা রাশি
আজ মনমতো না চলার সম্ভাবনা বেশি। মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা হতে পারে। নির্মাণ বা ধাতু সংক্রান্ত ব্যবসায় লাভ হবে, তবে খেলাধুলার সঙ্গে যুক্তদের জন্য সময়টা ঝুঁকিপূর্ণ।

তুলা রাশি
ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। প্রভাবশালী ব্যক্তির সহায়তায় লাভবান হতে পারেন। ব্যবসায় মুনাফা ও বিবাহযোগ্যদের জন্য ভালো সম্বন্ধ আসতে পারে।


