Last Updated on [modified_date_only] by Ananya Dey
কে টিভি বাংলা ডিজিটাল : দাড়িভিট কাণ্ডে (Darivit case) কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের। দাড়িভিট কাণ্ডে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের এনআইএ তদন্তের নির্দেশই বহাল রাখল ডিভিশন বেঞ্চ। দীর্ঘ শুনানির পর বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য্য এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য্যের ডিভিশন বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে দিল।
দাড়িভিট কাণ্ড (Darivit case)
২০১৮ সালের ২০ সেপ্টেম্বর উত্তর দিনাজপুরের দাড়িভিট হাইস্কুলে শিক্ষক নিয়োগকে (Darivit case) কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পুলিশ ও জনতার মধ্যে খণ্ডযুদ্ধের সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ওই স্কুলেরই দুই প্রাক্তন পড়ুয়া রাজেশ সরকার ও তাপস বর্মণ। পুলিশের গুলিতেই দুজন প্রাণ হারান বলে অভিযোগ ওঠে। যদিও পুলিশের পক্ষ থেকে সেই অভিযোগ অস্বীকার করা হয়।
আরও পড়ুন : Election Commission: কেন্দ্রীয় বাহিনী বাড়ালেই শান্ত হবে রাজ্যের নির্বাচন?
এনআইএ তদন্তের নির্দেশ (Darivit case)
২০২৩ সালের মে মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা দাড়িভিট কাণ্ডে (Darivit case) এনআইএ তদন্তের নির্দেশ দেন। মামাকারীরা সিবিআই তদন্তের আবেদন করলেও বিচারপতি সমস্ত কিছু খতিয়ে দেখে এনআইএ তদন্তের নির্দেশ দেন। বিচারপতি মান্থার সিঙ্গেল বেঞ্চের এনআইএ তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। মামলার দীর্ঘদিন শুনানি চললেও সিঙ্গেল বেঞ্চের নির্দেশে কোনও অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয়নি আদালত।
আরও পড়ুন : Abhishek Banerjee: বেঁচে থেকেও মৃত! অভিষেকের প্রশ্নের চাপে ভুল স্বীকার কমিশনের
রাজ্যের আবেদন খারিজ
মঙ্গলবার সেই মামলাতেই রাজ্যের আবেদন খারিজ করে দাড়িভিট কাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশই বহাল রাখলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য্যের ডিভিশন বেঞ্চ। এই নির্দেশ দিতে গিয়ে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য্য তাঁর পর্যবেক্ষণে বলেন, ‘ইতিমধ্যেই এই মামলায় তদন্ত করছে এনআইএ। তাই তাতে কোনরকম হস্তক্ষেপ করবে না আদালত।’


