Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অবশেষে প্রকাশিত হল বঙ্গ বিজেপির (BJP) ৩৫ সদস্যের নতুন রাজ্য কমিটি। তবে তাৎপর্যপূর্ণভাবে এই তালিকায় নেই দলের বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষের নাম। এর ফলে রাজনীতির মহলে কৌতূহল এবং আলোচনার জন্ম হয়েছে। শুধু দিলীপ নয়, এই কমিটিতে স্থান পাননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও।
রয়েছে তাপস রায়ের নাম (BJP)
তবে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া উত্তর কলকাতার (BJP) প্রবীণ নেতা তাপস রায়কে শুধু রাজ্য কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়নি, বরং তাকে দেওয়া হয়েছে রাজ্য সহ সভাপতি পদ। অন্যদিকে, ২০১৯ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে এবারও ৩৫ জনের কমিটিতে রাখা হয়নি।
বিজেপির সাংগঠনিক নীতিমালা (BJP)
একটি সূত্র জানিয়েছে, বিজেপির সাংগঠনিক নীতিমালা (BJP) অনুযায়ী, যারা পূর্বে রাজ্য সভাপতি ছিলেন বা কেন্দ্রীয় মন্ত্রীর পদে ছিলেন, তাদের নতুন রাজ্য কমিটিতে রাখা হয় না। এই নিয়ম অনুযায়ী নতুন তালিকায় নেই দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার। নতুন কমিটিতে পুরনো নেতাদের মধ্যে কয়েকজনকে পুনর্বাসনও করা হয়েছে। তনুজা চক্রবর্তীকে রাজ্য সহ সভাপতির পদ দেওয়া হয়েছে, যিনি এক সময় বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ছিলেন। একইভাবে, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালকেও রাজ্য সহ সভাপতি পদে উন্নীত করা হয়েছে।

আরও পড়ুন: Ridhima Pathak: বিপিএল থেকে ছাঁটাই নয়, নিজেই সরে দাঁড়ালেন রিধিমা, বললেন, “দেশ আগে”
গত বছরের জুলাইয়ে রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নেন শমীক ভট্টাচার্য। দুর্গাপূজার আগে রাজ্য কমিটি ঘোষণা করার কথা থাকলেও নব্য কোন্দলের কারণে কমিটি গঠন পিছিয়ে যায়। অবশেষে ভোটের আগে ৩৫ জনের নতুন রাজ্য কমিটি প্রকাশিত হল। নতুন কমিটিতে পুরনো নেতাদের আধিক্য থাকলেও কয়েকজন নতুনকেও স্থান দেওয়া হয়েছে। মহিলাদের সংখ্যা সাতজন, যা শতকরা প্রায় ২০ ভাগ।

নতুন নীতিমালা অনুযায়ী কোনও বিধায়ককে এবার রাজ্য কমিটিতে রাখা হয়নি। পূর্ববর্তী কমিটির ছয়জন বিধায়কের মধ্যে পাঁচজনকে বাদ দেওয়া হয়েছে। তবে শঙ্কর ঘোষ একমাত্র বিধায়ক যাকে নবগঠিত কমিটিতেও রাখা হয়েছে।


