Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি সমাজমাধ্যমে একটি বিজ্ঞপ্তি (PM Mobile Yojna) ঘিরে দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, কেন্দ্র সরকারের নতুন প্রকল্প ‘প্রধানমন্ত্রী মোবাইল যোজনা’-র আওতায় দেশের সমস্ত মহিলা এবং ছাত্রছাত্রীদের বিনামূল্যে মোবাইল ফোন দেওয়া হবে। বিজ্ঞপ্তিটি ভাইরাল হতেই বিশেষ করে নিম্নবিত্ত ও প্রান্তিক মানুষের মধ্যে আশার সঞ্চার হয়। অনেকেই ভেবেছিলেন, ডিজিটাল ব্যবধান কমাতে কেন্দ্র সরকার এমন এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে।
অনলাইনে একটি ফর্ম পূরণ করলেই মিলবে ফ্রি স্মার্টফোন (PM Mobile Yojna)
ভাইরাল হওয়া ওই বার্তায় বলা হয়, অনলাইনে (PM Mobile Yojna) একটি ফর্ম পূরণ করলেই মিলবে ফ্রি স্মার্টফোন। সেখানে প্রকল্পের উদ্দেশ্য হিসেবে নারী ও ছাত্রছাত্রীদের সহায়তার কথা উল্লেখ করা হয়। ইউটিউব, ফেসবুক ও অন্যান্য সমাজমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এই বিজ্ঞপ্তি। পোস্টে একটি লিঙ্কও দেওয়া ছিল, যেখানে ক্লিক করলেই একটি ফর্ম খুলে যাচ্ছিল। সেই ফর্মে নাম, ঠিকানা, ফোন নম্বর এমনকি আধার নম্বর দেওয়ার নির্দেশও ছিল। দাবি করা হয়, সব তথ্য জমা দিলে কিছুদিনের মধ্যেই বাড়িতে পৌঁছে যাবে মোবাইল ফোন।

অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন (PM Mobile Yojna)
এই ঘোষণার পর অনেকেই বিভ্রান্ত হয়ে (PM Mobile Yojna) পড়েন। তবে বিনামূল্যে মোবাইল পাওয়ার খবরে একাংশ মানুষের মধ্যে প্রবল উৎসাহ দেখা যায়। বিশেষ করে যাঁদের পক্ষে স্মার্টফোন কেনা কঠিন, তাঁদের কাছে এটি ছিল বড় স্বস্তির আশা। কিন্তু এই আবহেই বিষয়টি নিয়ে মুখ খুলেছে কেন্দ্র সরকার।
কোনও প্রকল্প চালু করা হয়নি
মোদি সরকারের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, বিনামূল্যে স্মার্টফোন বিতরণের জন্য ‘প্রধানমন্ত্রী মোবাইল যোজনা’ নামে কোনও প্রকল্প চালু করা হয়নি। ভাইরাল হওয়া বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়ো এবং এটি সাইবার অপরাধীদের তৈরি করা একটি প্রতারণামূলক ফাঁদ। সরকারের পক্ষ থেকে নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে, এই ধরনের লিঙ্কে ক্লিক করলে বড় বিপদ হতে পারে।
আরও পড়ুন: Kolkata Metro Rail: যাত্রীদের জন্য সুখবর, এবার ব্লু লাইনে বাড়তি মেট্রো পরিষেবা!
আর্থিক ক্ষতির শিকার
সরকারি সূত্রের দাবি, ভুয়ো ফর্মে ব্যক্তিগত তথ্য ও আধার নম্বর দেওয়ার ফলে প্রতারকরা সহজেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডিজিটাল ওয়ালেট বা অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবায় অনধিকার প্রবেশ করতে পারে। এর ফলে মুহূর্তের মধ্যেই আর্থিক ক্ষতির শিকার হতে পারেন সাধারণ মানুষ।
সামান্য অসতর্কতাই বড় বিপদের কারণ
কেন্দ্র সরকারের তরফে আরও জানানো হয়েছে, কোনও সরকারি প্রকল্পের তথ্য শুধুমাত্র সরকারী ওয়েবসাইট বা স্বীকৃত মাধ্যমেই প্রকাশ করা হয়। তাই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া অজানা লিঙ্ক বা বিজ্ঞপ্তির ওপর বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে। এই ঘটনার মাধ্যমে আবারও স্পষ্ট হল, ডিজিটাল যুগে সচেতনতা কতটা জরুরি। সামান্য অসতর্কতাই যে বড় বিপদের কারণ হতে পারে, সেই বার্তাই দিতে চাইছে কেন্দ্র সরকার।


