Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতার মেট্রোযাত্রীদের (Kolkata Metro Rail) জন্য ফের স্বস্তির খবর। প্রতিদিনের যাতায়াত আরও মসৃণ করতে কর্মদিবসে ব্লু লাইনে মেট্রো পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নিল মেট্রো রেলওয়ে। আগামী ৮ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার থেকে এই নতুন সময়সূচি কার্যকর হবে। অফিসযাত্রী, পড়ুয়া ও নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবির কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
পিক আওয়ারে ভিড় কিছুটা হলেও কমবে (Kolkata Metro Rail)
এতদিন সোমবার থেকে শুক্রবার ব্লু লাইনে মোট (Kolkata Metro Rail) ২৭২টি মেট্রো চলত, আপ ও ডাউন মিলিয়ে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেই সংখ্যা বাড়িয়ে ২৮২ করা হচ্ছে। অর্থাৎ প্রতিটি দিকেই চলবে ১৪১টি করে মেট্রো। ফলে পিক আওয়ারে ভিড় কিছুটা হলেও কমবে এবং যাত্রীদের অপেক্ষার সময়ও হ্রাস পাবে বলে আশা।

দিনের শেষ ভাগে যাত্রীদের জন্য বিশেষ সুবিধা (Kolkata Metro Rail)
সকালের প্রথম মেট্রোগুলির সময়সূচিতে বড় কোনও (Kolkata Metro Rail) পরিবর্তন না হলেও, দিনের শেষ ভাগে যাত্রীদের জন্য বিশেষ সুবিধা যোগ করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, রাতে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত একটি অতিরিক্ত শেষ মেট্রো চালু হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষের মতে, দেরিতে কাজ শেষ করা যাত্রীদের জন্য এই পরিষেবা বিশেষভাবে উপকারী হবে।
ইয়েলো লাইনেও বড় পরিবর্তন
শুধু ব্লু লাইনই নয়, এয়ারপোর্ট সংযোগকারী ইয়েলো লাইনেও বড় পরিবর্তন আসছে। এতদিন কর্মদিবসে বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সরাসরি মেট্রো ছিল মাত্র দুটি। আগামী ৮ জানুয়ারি থেকে সেই সংখ্যা বেড়ে দাঁড়াবে পাঁচে। এর ফলে, বিমানবন্দর থেকে শহরের দক্ষিণাংশে যাতায়াত অনেকটাই সহজ হয়ে যাবে।

পরিষেবার ফলে সময় বাঁচবে
নতুন এই ব্যবস্থায় এসপ্ল্যানেড, কালীঘাট, মহানায়ক উত্তম কুমার কিংবা শহিদ ক্ষুদিরামগামী যাত্রীদের আর নোয়াপাড়া স্টেশনে নেমে ট্রেন বদলাতে হবে না। সরাসরি পরিষেবার ফলে সময় বাঁচবে, পাশাপাশি যাত্রাও হবে ঝামেলামুক্ত। সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময়ের কথা মাথায় রেখেই এই অতিরিক্ত ট্রেনগুলি যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
আরও পড়ুন: Weather Alert: কলকাতায় হাড় কাঁপানো ঠাণ্ডা, আর কতদিন ঠাণ্ডা থাকবে শহরে?
মেট্রো রেল সূত্রে আরও জানানো হয়েছে, বিমানবন্দর থেকে শহরের গুরুত্বপূর্ণ অংশগুলিকে দ্রুত সংযোগের আওতায় আনা এখন অন্যতম অগ্রাধিকার। নতুন সরাসরি পরিষেবাগুলি চালু হলে পর্যটক, অফিসযাত্রী এবং ভিনরাজ্য বা বিদেশ থেকে আসা যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে।


