Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সিডনিতেও হার ইংল্যান্ড দলের। কাজে এল না বেথেলের লড়াই। ৪-১ ব্যবধানে সিরিজ জয় স্টিভ স্মিথদের (Ashes Series)।
অ্যাশেজ জয় অস্ট্রেলিয়ার (Ashes Series)
এবারের অ্যাশেজ ১১ দিনেই জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া। শেষ দুই ম্যাচ ছিল নিয়ম রক্ষার। চতুর্থ ম্যাচে ইংল্যান্ডের কাছে হার মানতে হলেও শেষ ম্যাচ তথা পঞ্চম ম্যাচে আবার জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া। সিডনি টেস্ট জিতে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিল স্টিভ স্মিথের নেতৃত্বাধীন দল। ইংল্যান্ডের এই ভরাডুবির পর ব্রেন্ডন ম্যাকালামের চাকরি থাকবে কিনা সেটাও এখন প্রশ্নের মুখে। ইতিমধ্যেই চতুর্থ ম্যাচের আগেই বিতর্কে জড়িয়েছিল ইংল্যান্ড দল (Ashes Series)।
সিডনিতে পঞ্চম দিন চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার সামনে ছিল ১৬০ রানে লক্ষ্য। পাঁচ উইকেট হারিয়ে জয় তুলে নেয় অজি ব্রিগেড। ১২১ রানে পাঁচ উইকেট হারানোর পর অনেকেই ভেবেছিল লড়াই করবে ইংল্যান্ড দল। কিন্তু আলেক্স অ্যালেক্স ক্যারি এবং ক্যামেরন গ্রিন অপরাজিত থেকে ষষ্ঠ উইকেটে ৪০ রান যোগ করে দলকে জয়ের সরিণীতে নিয়ে আসেন।
ইংল্যান্ড দল ৩০২ রানে ৮ উইকেট হারিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেন। তাদের ইনিংস শেষ হয় ৩৪২ রানে। ইংল্যান্ডের এই বিপর্যয়ের সিরিজে উত্থান হয় এক নতুন তারকার। ব্যাটিং বিপর্যয়ের মাঝে জ্যাকব বেথেল হয়ে ওঠেন ইংরেজ শিবিরের একমাত্র ফিনিক্স পাখি। শতরান করে অপরাজিত থাকা বেথেল ১৫৪ রান করে আউট হন। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক এবং বিউ ওয়েবস্টার ৩টি করে উইকেট নিয়েছেন। বোল্যান্ড নেন দুই উইকেট (Ashes Series)।

রান তাড়া করতে নেমে হেড এবং ওয়েদারাল্ড ওপেনিং জুটিতে ৬২ রান তুলে ফেলেন। সেই সময় খেলা মনে হচ্ছিল অজি শিবিরের দিকেই ঝুঁকে রয়েছে। কিন্তু চিত্রনাট্য বদলাতে থাকে যখন জস টং পর পর দুই ওপেনারকে ফিরিয়ে দেন। প্রথম ইনিংসে স্মিথ দুর্দান্ত শতরান করলেও এই ইনিংসে তাঁকে ফিরতে হয় মাত্র ১২ রান করে।

আরও পড়ুন: Stocks: পতনের আবহেও এই ছয় স্টক নিয়ে আশাবাদী বিশেষজ্ঞরা
অজি অভিজ্ঞ তারকা উসমান খোওয়াজার কাছে এই টেস্ট ম্যাচ বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচের পরেই তিনি তাঁর ক্রিকেটের যাবতীয় সরঞ্জাম তুলে রাখবেন। ম্যাচ শুরু আগেই তিনি অবসর ঘোষণা করেছিলেন কিন্তু তাঁর বিদায়ী টেস্টে পেলেন মাত্র ৬ রান। সেই সময় যখন কিছুটা হলেও মনে হতে থাকে ইংল্যান্ড ফাইট ব্যাক করবে সেই সময় খেলার হাল ধরেন গ্রিন এবং ক্যারি। দুজনে দলকে জিতিয়ে দেন। যার দরুণ অস্ট্রেলিয়া ৪-১ ব্যবধানে এই সিরিজ সহজেই জিতে নেয়। ম্যাচ শেষে উসমান খোয়াজাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় (Ashes Series)।


