Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশের সরকার বলেছে, দেশের সম্মান বা ক্রিকেটারদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে তারা ভারতে খেলতে যাবে না (Bangladesh)।
নিজেদের অবস্থানে অনড় বাংলাদেশ (Bangladesh)
এই মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বিতর্ক তুঙ্গে। ভারতে খেলতে আসা নিয়ে বাংলাদেশের অবস্থানের এখনও কোনও পরিবর্তন হয়নি। গতকালের কিছু রিপোর্টে প্রকাশ পেয়েছিল যে ICC বাংলাদেশের দাবি মানতে নারাজ। তাঁদের ভারতে এসেই খেলতে হবে আর সেটা না হলে তাঁদের পয়েন্ট কাটা যাবে। সেই রিপোর্ট সম্পূর্ণ মিথ্যে বলে জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh)।
আইপিএল-এ মুস্তাফিজুর কে খেলতে না দেওয়ার নির্দেশ দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তারপর থেকেই শুরু এই সংঘাত। প্রথমে তাঁরা জানায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ। তারপরই তাঁরা ICC-কে চিঠি দিয়ে জানায় নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে আসতে চায় না। তাঁদের সব ম্যাচ যেন শ্রীলঙ্কায় দেওয়া হয়। শেষ মুহূর্তে এই ভেন্যু পরিবর্তনের দাবিকে কেন্দ্র করে বাড়ছে উত্তেজনার পারদ। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতির মধ্যে এই ক্রিকেটীয় টানাপোড়েন জটিলতা বাড়বে বলেই মনে করছেন অনেকে। এই আবহে দাঁড়িয়ে বাংলাদেশ নিজেদের সিদ্ধান্ত থেকে সরতে নারাজ। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান ICC তাঁদের সমস্যাটা বুঝতে পারেননি।

আসিফ নজরুল বলেন দেশের সম্মান রক্ষার কথা বলেন। তিনি জানিয়েছেন, ‘আমরা বিসিবি পরিচালকদের সঙ্গে বসেছিলাম, বুলবুল ভাই, ফারুক ভাই এবং অন্য সবাই। আজ আমরা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি এবং সবাই একমত হয়েছি যে, বাংলাদেশ কঠোর পরিশ্রমের মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে। আমরা ক্রিকেট-পাগল জাতি, এবং অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চাই।’
তবে তিনি জোর দিয়ে বলেন, যে কোনও মূল্যে অংশগ্রহণ করতেও তারা রাজি নয়। তিনি বলেন, ‘আমরা জাতীয় অপমানের বিনিময়ে, ক্রিকেটার, দর্শক ও সাংবাদিকদের নিরাপত্তার বিনিময়ে, কিংবা দেশের মর্যাদার বিনিময়ে বিশ্বকাপ খেলতে চাই না (Bangladesh)।’
আসিফ নজরুল আরও যোগ করেন, ‘আজ আইসিসি থেকে পাওয়া চিঠি পড়ে আমাদের মনে হয়েছে তারা পুরোপুরি বুঝতে পারেনি যে ভারতে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য গুরুতর নিরাপত্তা পরিস্থিতি তৈরি হয়েছে।’
আরও পড়ুন: Sealdah South Division: অফিস টাইমেই অচল হয়ে পড়ছে শিয়ালদহ দক্ষিণ শাখা
তিনি নিরাপত্তার বাইরে গিয়ে এই বিষয়টিকে জাতীয় মর্যাদা হিসেবে ব্যাখ্যা করেন। তিনি জানান, ‘আমার কাছে এটি শুধু নিরাপত্তার বিষয়ও নয়, এটি জাতীয় অপমানের বিষয়ও বটে। যখন ভারতীয় ক্রিকেট বোর্ড নিজেই একটি দলকে জানাচ্ছে যে তারা একজন খেলোয়াড়কে নিরাপত্তা দিতে পারবে না এবং তাকে বাদ দিতে বলছে, তখনই প্রমাণ হয় ভারতে খেলার মতো পরিবেশ নেই।’
তিনি বাংলাদেশের অবস্থানও স্পষ্ট করেছেন তাঁর বক্তব্যে। আসিফ নজরুল বলেন, ‘আমরা ক্রিকেট খেলতে চাই, বিশ্বকাপ খেলতে চাই, এবং যেহেতু আর একটি আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা, আমরা সেখানে খেলতে চাই। এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট। বাংলাদেশের নিরাপত্তা, সম্মান ও মর্যাদার প্রশ্নে কোনও আপস করা হবে না (Bangladesh)।’


