Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সাতসকালেই অফিস টাইমে সোনারপুর স্টেশনে রেল অবরোধে কার্যত অচল হয়ে পড়ে শিয়ালদহ দক্ষিণ শাখা (Sealdah South Division)। বৃহস্পতিবার ভোর থেকেই একাংশের নিত্যযাত্রীরা রেললাইনে বসে বিক্ষোভ শুরু করেন। এর জেরে ব্যাহত হয় ট্রেন চলাচল। চরম ভোগান্তির শিকার হন অফিসযাত্রী, ছাত্রছাত্রী, অসুস্থ রোগী এবং তাঁদের পরিবারের সদস্যরা।

প্রতিদিন দেরিতে ট্রেন (Sealdah South Division)
নিত্যযাত্রীদের অভিযোগ, সোনারপুর স্টেশনে প্রতিদিনই অফিস টাইমে ট্রেন আসতে দেরি হয়। বিশেষ করে বালিগঞ্জ থেকে আসা ট্রেনগুলি নির্দিষ্ট সময়ে না পৌঁছনোর ফলে কর্মক্ষেত্রে সময়মতো পৌঁছতে পারছেন না যাত্রীরা। বহুদিন ধরেই এই সমস্যা চললেও রেলের পক্ষ থেকে কোনও স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ জমতে থাকে। শেষমেশ বৃহস্পতিবার সকাল থেকে ট্রেন অবরোধের সিদ্ধান্ত নেন বিক্ষুব্ধ যাত্রীরা।
সাধারণ মানুষের দুর্ভোগ (Sealdah South Division)
রেল অবরোধের ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন অসুস্থ রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা। অনেকেই চিকিৎসার উদ্দেশ্যে ভোরের ট্রেনে শহরের হাসপাতালে যাচ্ছিলেন। কিন্তু ট্রেন চলাচল বন্ধ থাকায় ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে আটকে থাকতে হয় তাঁদের। একইভাবে বিপাকে পড়েন স্কুল-কলেজ পড়ুয়া এবং অফিসগামী মানুষজন।

ডায়মন্ড হারবারের ঘটনার পুনরাবৃত্তি (Sealdah South Division)
এই ঘটনা নতুন নয়। গত বছর জুলাই মাসে ডায়মন্ড হারবার স্টেশনেও একই কারণে রেল অবরোধ করেছিলেন নিত্যযাত্রীরা। অভিযোগ ছিল, ভোর সাড়ে পাঁচটার ট্রেন এক থেকে দুই ঘণ্টা দেরিতে ছাড়ে। ফলে অফিস, আদালত কিংবা চিকিৎসার কাজে সময়মতো পৌঁছনো কার্যত অসম্ভব হয়ে উঠেছিল। সেই সময়েও শিয়ালদহ দক্ষিণ শাখায় দীর্ঘ সময় ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল।
রেললাইনে বসে বিক্ষোভ (Sealdah South Division)
ডায়মন্ড হারবারের মতোই সোনারপুরেও রেললাইনে বসে বিক্ষোভ দেখান যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জিআরপি ও রেল আধিকারিকরা। তাঁরা যাত্রীদের বোঝানোর চেষ্টা করেন এবং অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান। তবে দীর্ঘদিনের ক্ষোভে বিক্ষুব্ধ যাত্রীরা সেই অনুরোধে সাড়া দেননি এবং অবরোধ চালিয়ে যান।

আরও পড়ুন: Thursday Horoscope: সৌভাগ্য ও শোভন যোগে ভাগ্য খুলছে কোন কোন রাশির?
শিয়ালদহ দক্ষিণ শাখায় ফের বিপর্যয়
অবরোধের জেরে একাধিক লোকাল ট্রেন বাতিল ও বহু ট্রেন দেরিতে চলাচল করে। ফলে গোটা শিয়ালদহ দক্ষিণ শাখাতেই তৈরি হয় পরিবহণ বিপর্যয়। আগের দিনের ডায়মন্ড হারবার অবরোধের মতোই ফের চরম দুর্ভোগে পড়েন হাজার হাজার নিত্যযাত্রী।



