Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: হইচই প্ল্যাটফর্মে ৯ জানুয়ারি, শুক্রবার মুক্তি পেয়েছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘কালরাত্রি’-র দ্বিতীয় সিজন (Soumitrisha)। মুক্তির আগেই বিপুল প্রত্যাশা তৈরি হয়েছিল দর্শকমহলে। তার অন্যতম কারণ প্রথম সিজনের সাফল্য। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় সিজনের ট্রেলার মাত্র সাতদিনে দেখে ফেলেছেন প্রায় ৬৫ লক্ষ মানুষ। পরিসংখ্যান বলছে, দর্শকের কৌতূহল ছিল তুঙ্গে। তবে জনপ্রিয়তার পাশাপাশি দ্বিতীয় সিজনের ক্ষেত্রে চ্যালেঞ্জও থাকে অনেক বেশি।

সফল প্রথম সিজনের পর চাপ বেড়ে যায় (Soumitrisha)
ওয়েব সিরিজের ক্ষেত্রে প্রথম সিজন দর্শকের মনে জায়গা করে নিলে, দ্বিতীয় সিজনে সেই জায়গা ধরে রাখা সহজ নয়। এই বাস্তবতাই তুলে ধরেছেন সিরিজের প্রধান মুখ সৌমিতৃষা কুণ্ডু। তাঁর কথায়, “এটা খুব চ্যালেঞ্জিং। কারণ, মানুষ টাকা দিয়ে সাবস্ক্রাইব করে দেখেছেন। প্রথমটা যদি পছন্দ হয়ে যায়, তাহলে চ্যালেঞ্জ আরও বেশি। কারণ, তার চেয়ে বেশি কিছু দিতে হবে।” সৌমিতৃষার মতে, দর্শক যখন দ্বিতীয়বার সাবস্ক্রাইব করেন, তখন তাঁদের প্রত্যাশা থাকে আগের থেকে উন্নত কিছু দেখার। সেই দায়বদ্ধতা অভিনেতা-পরিচালক সকলের কাঁধেই এসে পড়ে।
এক অন্যরকম লড়াই (Soumitrisha)
একই চরিত্রে দীর্ঘ বিরতির পর ফিরে আসাও কম কঠিন নয়। সময়ের সঙ্গে সঙ্গে অভিনেতার নিজের অভিজ্ঞতা, ভাবনা বদলায়। সেই বদল চরিত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে ফুটিয়ে তোলাই বড় চ্যালেঞ্জ। সৌমিতৃষা ও পরিচালক অয়ন চক্রবর্তী দু’জনেরই লক্ষ্য ছিল দর্শক যতটা ভাবছেন, তার থেকেও বেশি কিছু উপহার দেওয়া। অভিনেত্রীর স্পষ্ট বক্তব্য, “দর্শক যতটা ভেবেছিলেন, আরও বেশি কিছু পাবেন এটাই আমাদের লক্ষ্য ছিল।”

‘পরিবার, খুন—এই তো চেনা গল্প!’
দর্শকের একাংশের অভিযোগ, ‘কালরাত্রি’-তে পারিবারিক টানাপোড়েন, খুন-রহস্য এই উপাদানগুলো বাংলা সিরিয়াল বা সিরিজে নতুন নয়। এই সমালোচনা প্রসঙ্গে সৌমিতৃষা বাস্তববাদী অবস্থান নিয়েছেন। তাঁর মতে, “বিনোদনের জন্য তৈরি করা হচ্ছে এটাই প্রাথমিক স্তর। সিনেমা, সিরিজ, সিরিয়াল যা কিছু বানানো হচ্ছে, তার সঙ্গে অনেক টাকা জড়িয়ে থাকে। প্রযোজক সেই গল্পই বানাবেন, যেটার রেভিনিউ ফেরত আসবে।” তিনি আরও বলেন, বিনোদন জগৎ আদতে একটি ব্যবসা। দর্শক যে ধরনের গল্প বেশি দেখছেন, প্রযোজক সেই দিকেই বিনিয়োগ করবেন। অভিযোগ থাকবেই আবহাওয়া যেমন বেশি ঠান্ডা বা গরম হলেও অভিযোগ ওঠে, তেমনই গল্প নিয়েও সমালোচনা হবে।
বাস্তবতার স্বীকারোক্তি (Soumitrisha)
সৌমিতৃষার বক্তব্যে স্পষ্ট শিল্প আর বাজার একে অপরের থেকে বিচ্ছিন্ন নয়। “এই ধরনের গল্প বিক্রি হয়, অর্থাৎ মানুষ দেখে। সেই কারণেই সেখানে অর্থ লগ্নি করা হয়।” এই মন্তব্যে একদিকে যেমন শিল্পীসত্তার বাস্তবতা উঠে আসে, তেমনই বর্তমান বিনোদন দুনিয়ার অর্থনৈতিক কাঠামোর প্রতিফলনও দেখা যায়।
আরও পড়ুন: Iran: ইরানে আর্থিক সঙ্কট, দেশজুড়ে বিক্ষোভ: সরকারবিরোধী গণআন্দোলনে টলমল খামেইনির চেয়ার
কাজ থেকে বিরতি
‘মিঠাই’ এবং ‘প্রধান’-এর মতো জনপ্রিয় কাজের পর হঠাৎ করেই কিছুটা সময় পর্দা থেকে দূরে ছিলেন সৌমিতৃষা। সেই বিরতির কারণ ছিল শারীরিক সমস্যা। অভিনেত্রী জানালেন, “২০২৫ সালে একটা কাজ মিস করেছি। আমার ব্যাক ইস্যু ছিল। স্যাক্রোইলাইটিসের সমস্যা হচ্ছিল। বেশিক্ষণ দাঁড়াতে বা বসতে পারতাম না।” দীর্ঘ সময় চিকিৎসার মধ্যে কাটানোর পর এখন তিনি সম্পূর্ণ সুস্থ।



