Last Updated on [modified_date_only] by Ananya Dey
কে টিভি বাংলা ডিজিটাল : আইপ্যাক তল্লাশি নিয়ে এবার সুপ্রিম কোর্টে (Supreme Court) দ্রুত শুনানির আর্জি জানিয়ে মামলা দায়ের করল ইডি। আগামী সোমবার প্রধান বিচারপতির বেঞ্চে মেনশন করবে ইডি। একতরফা শুনানি আটকাতে এবং তাদের বক্তব্য শুনোর জন্য আগেই ক্যাভিয়েট দাখিল করেছে রাজ্য। এবার সুপ্রিম কোর্টে সম্মুখ সমরে ইডি-তৃণমূল।
সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল ইডি (Supreme Court)
আইপ্যাক দফতর ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশিতে তদন্তে বাধা এবং নথি ও প্রমাণ সরিয়ে ফেলার অভিযোগ তুলে এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হল ইডি। আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে সর্বোচ্চ আদালতে মামলা দায়ের করা হল। সেই সঙ্গে ইডির পক্ষ থেকে দ্রুত শুনানি আর্জিও জানানো হয়েছে। আগামী সোমবার আদালত বসলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে ইডি মামলার মেনশন করবে।
আরও পড়ুন : I-PAC Raid Case: I-PAC-এ তল্লাশি মামলায় সুপ্রিমকোর্টের দ্বারস্থ হতে চলেছে ED!
সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল রাজ্যের (Supreme Court)
অপরদিকে, আগে থেকেই সুপ্রিম কোর্টে (Supreme Court) ক্যাভিয়েট দাখিল করে রেখেছে রাজ্য। যাতে একতরফা শুনানি না হয় এবং আদালত কোনও নির্দেশ দেওয়ার আগে তাদের বক্তব্য যেন শুনা হয়, সেই কারণে আগেভাগেই শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করে রেখেছে রাজ্য। ফলে বলা যেতেই পারে, আইপ্যাকে তল্লাশি নিয়ে এবার সুপ্রিম কোর্টে সম্মুখ সমরে ইডি ও তৃণমূল।
আরও পড়ুন : Champahati: ভয়াবহ বিস্ফোরণ, উড়ে গেল চম্পাহাটির বাজি কারখানা, ঝলসে জখম ৪
যদিও আগামী ১৪ তারিখ কলকাতা হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আইপ্যাক তল্লাশি নিয়ে জোড়া মামলার শুনানি হওয়ার কথা। তাই সুপ্রিম কোর্ট ইডির এই আবেদনে আদৌ সাড়া দেয় কিনা, সেটাই এখন দেখার।


