Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Roy Case) গ্রেফতারের পর এবার তাঁকে ঘিরে তদন্তে বড় দাবি সিআইডির। মেদিনীপুর আদালতে পেশ করা ফরওয়ার্ডিং লেটারে সিআইডির দাবি, জিজ্ঞাসাবাদের সময় নিজের দোষ বা অপরাধ স্বীকার করেছেন সুমিত রায়।
অপরাধ স্বীকার (Sumit Roy Case)
সিআইডির দাবি, BNSS-এর ১৮০ ধারায় বয়ান রেকর্ড করার সময় এই স্বীকারোক্তি করেছেন সুমিত (Sumit Roy Case)। শুধু তাই নয়, এই দুর্নীতির নেপথ্যে একটি বড় চক্র বা র্যাকেট কাজ করছে বলেও তিনি তদন্তকারীদের জানিয়েছেন বলে দাবি সিআইডির।
সিআইডির আরও দাবি, এই ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে এবং তছরুপ হওয়া টাকা উদ্ধারের ক্ষেত্রে তদন্তকারীদের সহযোগিতা করার কথা জানিয়েছেন সুমিত রায়।
পুলিশি হেফাজতের নির্দেশ
ইতিমধ্যেই গ্রেফতারের পর তাঁকে আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সেই হেফাজতেই সুমিত রায়ের দেওয়া তথ্য ও বক্তব্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
সিআইডি সূত্রে খবর, তাঁর বয়ানে উঠে আসা তথ্যের সত্যতা যাচাইয়ের কাজ চলছে। এই দুর্নীতির পিছনে আরও কেউ জড়িত রয়েছেন কি না, কিংবা কোনও প্রভাবশালী মাথার ভূমিকা রয়েছে কি না-সেই দিকটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আরও পড়ুন: Taslima Nasrin: যে কলকাতা ছাড়তে হয়েছিল, সেই শহরের পরীক্ষায় তসলিমা
অর্থাৎ, সুমিত রায়ের কথিত স্বীকারোক্তির সূত্র ধরে এবার তদন্তের পরিধি আরও বাড়তে পারে বলেই মনে করছে তদন্তকারী সংস্থা।


