Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শেষ ICC ওয়ানডে র্যাঙ্কিং অনুযায়ী রোহিত শর্মা প্রথম স্থানে এবং বিরাট কোহলি রয়েছেন দ্বিতীয় স্থানে (ICC)।
রোহিতকে পিছনে ফেলে এক নম্বর কোহলি? (ICC)
টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন তিনি। এখন শুধু ওয়ানডে ফরম্যাটে খেলতে দেখা যায় বিরাট কোহলিকে। আর সেই ফরম্যাটে তান্ডব চালাচ্ছেন কিং কোহলি। বিপক্ষের বোলারদের নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলছেন বিরাট। তাঁর এই ঝোড়ো ফর্মের হাত ধরে আবার হয়ত ICC ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান দখল করতে চলেছেন তিনি। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে রোহিত ব্যর্থ হলেও বিরাট নিজের ফর্ম ধরে রেখেছেন। ৯৩ রানের ইনিংস খেলে বুঝিয়ে দিয়েছেন এখনও তিনি আধুনিক ক্রিকেটের কেন অন্যতম সেরা ব্যাটার ও চেজ মাস্টার। আইসিসি-র ওয়ানডে র্যাঙ্কিং প্রকাশিত হবে বুধবার (ICC)।

শেষ তালিকা অনুযায়ী রোহিত শর্মা রয়েছেন প্রথম স্থানে এবং দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। রোহিতের পয়েন্ট ৭৮১ এবং বিরাটের পয়েন্ট ৭৭৩। দুজনের মধ্যে ব্যবধান ৮ পয়েন্টের। এর মধ্যেই বিরাট আরও একটি ৫০ প্লাস ইনিংস খেলে ফেলেছেন আর সেই ম্যাচে রোহিত রান পাননি। যার ফলে বিরাটের এগিয়ে যাওয়াটা একপ্রকার নিশ্চিত। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগেই হয়ত শীর্ষ মুকুট উঠে যাবে কিং কোহলির মাথায়।

আরও পড়ুন: Iran: ইরানের পরিস্থিতিতে কড়া নজর ভারতের: ইরানে প্রবাসীদের সতর্ক করে জানালেন বিদেশসচিব
যদি বিরাট আবার শীর্ষ স্থান দখল করতে পারেন তবে সেটা হবে পাঁচ বছর পর। শেষবার এক নম্বরে বিরাট ছিলেন ২০২১ সালে। এরপর তাঁর জায়গা নেন পাকিস্তান ব্যাটার বাবর আজম। ২০২২ সালে কিছুটা খারাপ গেলেও বিরাটের কামব্যাক শুরু হয় ২০২৩ সালে। ২০২৫ সালের শেষ থেকে বিরাট যেন আরও বেশি পরিণত, আরও বেশি আক্রমণাত্মক। সময়ের সাথে সাথে যেন তাঁর রানের খিদে আরও বেড়ে গিয়েছে। টানা দুর্দান্ত ফর্মের কারণে তিনি উঠে আসেন দুই নম্বরে, এখন শীর্ষ স্থান দখল হয়ত শুধু সময়ের অপেক্ষা (ICC)।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে বিরাটের ৯৩ রানের ইনিংস ভারতের জয়ের মাটি শক্ত করে। ম্যাচ সেরা হন তিনি। এই নিয়ে ৪৫ তম ম্যাচ সেরার পুরস্কার বিরাট। ম্যাচ সেরার পুরস্কার তিনি উৎসর্গ করছেন তাঁর মা-কে। কোহলিকে বলতে শোনা গিয়েছে, ‘আমি ট্রফিগুলো পাঠিয়ে দিই গুরগাওয়ে মায়ের কাছে। মা সব ট্রফি কাছে রাখতে চান। মায়ের গর্ববোধ হয়।’


