Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: যারা নৈহাটির বড়মা-র ভক্ত, ছোট থেকে (Boro Maa Slogan) শুনে আসছি, ‘ধর্ম যার যার, বড়মা সবার।’ কিন্তু রাজ্যে সনাতনী বদলের পর এবার বড়মার নামের সঙ্গেও জুড়ে গেল সনাতনী কথাটি। পরিবর্তনের হাওয়া লাগল মা কালীর গায়েও। কিছু ধর্মে ঈশ্বর এক ও অবিনশ্বর। কোনও ধর্মে ঈশ্বরের রূপ একাধিক। কিন্তু ঈশ্বর কার? সবার নয় কি? মা কালী অর্থাৎ বড়মা-র ভক্তি যে শুধুই সনাতনী ভক্তি সেটা দাগিয়ে দেবার প্রয়োজন কী খুব ছিল?
যে ভারতবর্ষের সংবিধানে লেখা ধর্ম নিরপেক্ষ দেশ, সেই ভারতের বাংলাতেই এবার সনাতনী চহ্নিতকরণ করা হল বড়মাকে।
কালীপুজোর প্রস্তুতির মধ্যেই বড় ঘোষণা নৈহাটির (Boro Maa Slogan) বিখ্যাত বড়মা মন্দির কর্তৃপক্ষের। দীর্ঘদিন ধরে ভক্তদের মুখে মুখে প্রচলিত ‘ধর্ম যার যার, বড়মা সবার’ স্লোগামটি এবার বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার পরিবর্তে নতুন স্লোগান হিসেবে সামনে আনা হয়েছে ‘বড়মায়ে ভক্তি, সনাতনের শক্তি’। সম্প্রতি মন্দির চত্বরেই একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে নতুন স্লোগানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়-সহ বড়কালী পুজো সমিতির একাধিক কর্মকর্তা ও সদস্য।
কিন্তু হঠাৎ কেন এই পরিবর্তন? (Boro Maa Slogan)
মন্দির কমিটির মুখপাত্র অনন্ত চট্টোপাধ্যায়ের বক্তব্য, এই সিদ্ধান্তের সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের কোনও যোগ নেই। দীর্ঘদিন ধরেই বড়মার বহু ভক্ত, বিভিন্ন সংগঠন এবং রাজ্যের নানা প্রান্তের মানুষ পুরনো স্লোগানটির পরিবর্তনের আর্জি জানিয়ে আসছিলেন। তাঁদের আবেগ ও ভাবনাকে গুরুত্ব দিয়েই নতুন স্লোগান আনার পরিকল্পনা করা হয়।

সবার সম্মতিতেই সিদ্ধান্ত
মন্দির কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে, বিষয়টি নিয়ে বিশিষ্টজনদের সঙ্গে আলোচনা করা হয়েছিল। এরপর কমিটির সদস্যদের সর্বসম্মতিতেই নতুন বাক্যটি চূড়ান্ত হয়।
আরও পড়ুন: Dhanteras Horoscope: ধনতেরাসে মালামাল হবার সম্ভাবনা প্রবল, কোন রাশির ভাগ্য উদয় হবে?
কর্তৃপক্ষের মতে, বড়মার প্রতি ভক্তদের অগাধ বিশ্বাস ও শ্রদ্ধার পাশাপাশি সনাতনী সংস্কৃতি এবং ঐতিহ্যের ভাবনাকেও নতুন স্লোগানের মাধ্যমে তুলে ধরতে চাওয়া হয়েছে। সেই লক্ষ্যেই কালীপুজোর আগে এই পরিবর্তন।


