Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পাক বংশোদ্ভূত চার ক্রিকেটারের ভারতে আসার ভিসা না পাওয়ায় বাড়ছে জল্পনা (T20)।
ভিসা না পাওয়ায় জটিলতা (T20)
পাক-বংশোদ্ভূত ক্রিকেটারেরা কি সত্যিই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসতে পারবেন না? এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী পাকিস্তানে জন্ম নেওয়া ক্রিকেটাররা ভারতে আসার ভিসা পাননি। একটি রিপোর্টে অবশ্য দাবি করা হয়েছে যে তাঁদের ভিসার আবেদন খারিজ করা হয়েছে। তাঁদের ভিসা প্রক্রিয়া চলছে। তবে সব মিলিয়ে এই জটিল পরিস্থিতিতে বিশ্বকাপের আগে বিতর্ক বাড়ছে (T20)।
পাকিস্তানে জন্ম নেওয়া চার ক্রিকেটার হলেন আলি খান, শায়ন জাহাঙ্গির, মহম্মদ মহসিন ও এহসান আদিল। বর্তমানে তাঁরা আমেরিকার হয়ে খেলেন। গ্রুপ পর্বে ৭ ফেব্রুয়ারি আমেরিকার বিরুদ্ধে ভারতের বিশ্বকাপ অভিযান শুরু। আপাতত আমেরিকা নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছে শ্রীলঙ্কায়। সেখানেই একটি রেস্তরাঁয় বসে খাওয়ার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন আলি। তিনি লেখেন, ‘ভিসা পাইনি, কিন্তু ম্যাচ জেতার আনন্দে খাচ্ছি (T20)।’

তারপরেই এক সংবাদমাধ্যমে ভিডিয়োবার্তায় আলি বলেন, ‘হ্যাঁ, পাকিস্তানি বংশোদ্ভূত চার ক্রিকেটারকে ভারতের ভিসা দেওয়া হয়নি। তার মানে আমাদের বিশ্বকাপে খেলা অনিশ্চিত।’ এই চার ক্রিকেটারের জন্মস্থান পাকিস্তান হলেও তাঁরা এখন আমেরিকার নাগরিক। কিন্তু ভারতের ভিসা নীতি অনুযায়ী ভিসার আবেদন করতে হলে জন্ম নেওয়া দেশের পাসপোর্ট ব্যবহার করতে হয়। অর্থাৎ, চার ক্রিকেটারকে পাকিস্তানের পাসপোর্ট ব্যবহার করে ভিসার আবেদন করতে হয়েছে। আর সেখানেই তৈরি হয়েছে জটিলতা।
আরও পড়ুন: Gangasagar: গঙ্গাসাগরকে দূষণমুক্ত রাখতে বিশেষ উদ্যোগ, বিনামূল্যে পরিবেশবান্ধব প্লাস্টিক বিতরণ
তবে তার মধ্যেই এক রিপোর্টে জানানো হয়েছে, ‘পাক বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসার আবেদন খারিজ করা হয়নি। আধিকারিকেরা ভিসা দেওয়ার আগে সব দিক খতিয়ে দেখছেন। মঙ্গলবার শ্রীলঙ্কায় অবস্থিত ভারতীয় দূতাবাসে চার ক্রিকেটারকে ডেকে পাঠানো হয়েছিল। তাঁদের কাছে আরও কিছু নথি চাওয়া হয়েছে। ভারতীয় দূতাবাস সমস্ত বিষয় বিদেশ মন্ত্রককে জানিয়েছে। বিদেশ মন্ত্রকের ছাড়পত্র পেলেই চার ক্রিকেটারকে ভিসা দেওয়া হবে (T20)।’


