Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: এবারের গঙ্গাসাগর মেলায় (Gangasagar) পুণ্যস্নানে কোটি-কোটি পুণ্যার্থী দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন। সাগর এবং মন্দির চত্বরকে পরিষ্কার-পরিচ্ছন্ন, পরিবেশ-বান্ধব ও দূষণমুক্ত রাখতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে রাজ্য প্রশাসন। রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন সকল পুণ্যার্থী।
৬ মাসের মধ্যেই নষ্ট হয়ে যাবে এই বিশেষ প্লাস্টিক (Gangasagar)
এবার কুম্ভ মেলা না থাকায় এবারের গঙ্গাসাগরে সংক্রান্তিতে পুণ্যস্নানে কোটি কোটি পুণ্যার্থীর সমাগম হবে বলেই মনে করছে সরকার ও প্রশাসন। তাই এবারের গঙ্গাসাগরে মন্দির ও সৈকত চত্ত্বরকে পরিষ্কার-পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও পরিবেশবান্ধব রাখাটা বড় চ্যালেঞ্জ প্রশাসনের কাছে। তার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন ও সরকার। প্লাস্টিক মুক্ত গঙ্গাসাগর মেলার ডাক দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সাগরে (Gangasagar) আগত সকল পুণ্যার্থীদের সরকারের পক্ষ থেকে বিনামূল্যে দেওয়া হচ্ছে পরিবেশবান্ধব ও দূষণমুক্ত বিশেষ ধরনের প্লাস্টিক। এমনকি বিশুদ্ধ পানীয় জলেরও ব্যবস্থা করা হয়েছে। জল পান করে কেউ যাতে অসুস্থ না হয়ে পড়েন, তার জন্য প্রতি মুহূর্তে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখে নিচ্ছেন পানীয় জলের বিশুদ্ধতা। অসংখ্য বায়ো টয়লেটেরও ব্যবস্থা করা হয়েছে।
গোটা সাগর জুড়ে ছড়িয়ে বিতরণকারী একাধিক গ্রুপ (Gangasagar)
গোটা গঙ্গাসাগর জুড়ে জনস্বাস্থ্য কারিগরি দফতরের পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে পরিবেশবান্ধব ও দূষণমুক্ত বিশেষ ধরনের প্লাস্টিক। গোটা সাগর জুড়ে ছড়িয়ে রয়েছে বিতরণকারী একাধিক গ্রুপ। বিশেষ ধরনের এই প্লাস্টিক পরিবেশবান্ধব বলেই জানাচ্ছেন বিতরণকারী সরকারি কর্মীরা। এবারের গঙ্গাসাগর (Gangasagar) মেলায় প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে, তা অনেকেই জানেন না। তাই যে সকল পুণ্যার্থীরা প্লাস্টিক নিয়ে মেলায় আসছেন, তাঁদের থেকে সেই প্লাস্টিক নিয়ে, তার বদলে পরিবেশবান্ধব প্লাস্টিক দেওয়া হচ্ছে বিনামূল্যে। পরিবেশ দূষণ আটকাতে দূষণকারী সমস্ত প্লাস্টিক পুড়িয়ে ফেলারও ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন:Weather Update: কলকাতায় তাপমাত্রা বাড়লেও শীত এখনও কাটেনি
মেলাকে দূষণমুক্ত ও পরিবেশবান্ধব রাখতে সরকারের এই সমস্ত উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন ভিন রাজ্য থেকে আগত পুণ্যার্থীরা। সমস্ত রাজ্যের সরকারের এই উদ্যোগ নেওয়া উচিত বলেই মনে করছেন সকলে। এত মানুষের সমাগমে গঙ্গাসাগরে অনেক নোংরা ও দূষণ বলে জানা, ধারণাও এবারে এসে বদলে গিয়েছে, বলছেন ভিন রাজ্যের পুণ্যার্থীরা।


