Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড দেওয়ার কথাও ঘোষণা করেছেন এই রাষ্ট্রায়ত্ত সংস্থা (Bank of Maharashtra)।
৪ শতাংশ শেয়ার দরে বৃদ্ধি (Bank of Maharashtra)
শেয়ার মার্কেটে টালমাটাল অবস্থা অব্যাহত রয়েছে। তবে এই ডাউন মার্কেটেও বড় অঙ্কের বৃদ্ধি হয়েছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের স্টকে। এই সংস্থার শেয়ার দর প্রায় ৪ শতাংশ বেড়ে দাম পৌঁছেছিল ৬৭.৭৭ টাকায়। সম্প্রতি এই সংস্থা চলতি অর্থবর্ষের তৃতীয় কোয়ার্টারের ফিনানশিয়াল রিপোর্ট প্রকাশ করেছে। এর ফলেই এই ডাউন বাজারেও বড় অঙ্কের বৃদ্ধি হয়েছে এই সংস্থার (Bank of Maharashtra)।
২০২৫ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের ফিনানশিয়াল রিপোর্টের ঘোষণা করেছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র। সেই রিপোর্টে দেখা যাচ্ছে এই ব্যাঙ্কের নেট প্রফিট বৃদ্ধি হয়েছে ২৬.৫ শতাংশ। এই সংস্থার শেয়ার দর এই বৃদ্ধির পর বেড়ে হয়েছে ১ হাজার ৭৭৯ কোটি টাকা। গত অর্থবর্ষে যা ছিল ১ হাজার ৪০৬ কোটি টাকা। এর পাশাপাশি রেভিনিউ বেড়ে হয়েছে ৮ হাজার ২৭৭ কোটি টাকা। এই কোয়ার্টারে সংস্থার নেট ইন্টারেস্ট ইনকাম হয়েছে ৩ হাজার ৪২২ কোটি টাকা। যা আগের বছরের তুলনায় ১৬ শতাংশ বেশি।

আরও পড়ুন: Venkatesh Iyer: ঘরোয়া ক্রিকেটে চূড়ান্ত ব্যর্থ ভেঙ্কটেশ, চিন্তায় RCB
এই বৃদ্ধির পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড দেওয়ার কথাও ঘোষণা করেছে এই রাষ্ট্রায়ত্ত সংস্থা। শেয়ার প্রতি ১ টাকা করে ডিভিডেন্ট দেওয়ার কথা ঘোষণা করেছে ব্যাঙ্ক।
বুধবার ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের স্টকের ওপেনিং হয় ৬৫.৮২ টাকায়। তারপর এই স্টকের দাম পৌঁছে যায় ৬৭.৭৭ টাকায়। তবে এরপর কিছুটা কমে এই সংস্থার স্টকের দাম। গত এক মাসে এই সংস্থার স্টকের দামে ১৪ শতাংশ বৃদ্ধি হয়েছে। গত এক বছরে এই বৃদ্ধির পরিমাণ ২৪ শতাংশের বেশি (Bank of Maharashtra)।


